News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির প্রতিষ্ঠা দিবস পালিত রাজ্যেও
Image

বিজেপির প্রতিষ্ঠা দিবস পালিত রাজ্যেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ সারা দেশের সাথে সাযুজ্য রেখে ত্রিপুরায়ও ভারতীয় জনতা পার্টি-র ৪০ তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে৷ তবে, করোনা ভাইরাসের প্রকোপে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজ নিজ বাড়িতে দলীয় কর্মকর্তারা এই দিবসটি উদযাপন করছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক সহ অসংখ্য বিজেপি কার্যকর্তা আজ দলীয় পতাকা উত্তোলন করে দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং অটলবিহারী বাজপেয়ীকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন৷
এ উপলক্ষে মুখ্যমন্ত্রী তাঁর নিরাপত্তায় নিয়োজিত সুরক্ষা কর্মীদের মিষ্টি বিলি করেছেন৷

তাছাড়া লকডাউন পালনে নিয়োজিত সুরক্ষা কর্মীদেরও মধ্যেও মিষ্টি বিলি করেছেন তিনি৷ সাথে সাফাই কাজে নিযুক্ত কর্মীদের মিষ্টি দিয়েছেন৷ সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, আজ থেকে ৪০ বছর আগে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে আত্মপ্রকাশ হয়েছিল ভারতীয় জনতা পার্টি-র৷ ওই সময় দলের সভাপতি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ী৷ তিনি আবেগের সুরে বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আজ পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত বিজিপি প্রতিনিধিত্ব করছে৷ তিনি বলেন, জনসংঘের সময় থেকে দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তাঁদের দেখানো পথ অনুসরণ করে আজ আমরা এগিয়ে যেতে পেরেছি৷ তাই তাঁদের ও বিজেপি-র সমস্ত কার্যকর্তাদের নত মস্তকে প্রণাম জানাচ্ছি৷


প্রতিমা ভৌমিক বলেন, আজ আমরা পিএম কেয়ার-এ অনুদান ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ৪০টি পরিবারের স্বাক্ষর সংগ্রহ অভিযান চালাচ্ছি৷ ৪০ জন কার্যকর্তা ওই অভিযানে নেমেছেন৷ করোনা ভাইরাস মোকাবিলায় প্রথম শ্রেণির সৈনিকদের জন্য সাহায্য সংগ্রহে এই অভিযান বলে জানিয়েছেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, আজ আমরা একদিনের ভোজন ত্যাগ করব৷ সেই খাবার আমরা দুস্থদের মধ্যে বিলি করব৷ এছাড়া মনীষীদের জীবনী সংবলিত বই পড়ব৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top