News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিশ মিনিটের তুফানে তছনছ উদয়পুরের বিভিন্ন গ্রাম
Image

ত্রিশ মিনিটের তুফানে তছনছ উদয়পুরের বিভিন্ন গ্রাম

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ এপ্রিল৷৷ ত্রিশ মিনিটের তুফালে লন্ডভন্ড হয়ে যায় উদয়পুরের বিভিন্ন এলাকা৷ বহু বাড়ি ঘর তছনছ হয়ে যায়৷ বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়৷ গাছপালা ভেঙ্গে পড়ে বিদ্যুৎ পরিবাহী তারের উপর৷ নিষ্প্রদীপ বিস্তীর্ণ এলাকা৷


সংবাদে প্রকাশ, রবিবার বিকাল সাড়ে চারটা নাগাদ ঘুর্ণিঝড় আছড়ে পড়ে উদয়পুরের বিভিন্ন এলাকায়৷ প্রায় ত্রিশ মিনিট স্থায়ী ছিল এই ঝড় তুফান৷ তাতে মুড়াপাড়া, পালাটানা, খিলপাড়া, ফুলকুমারী প্রভৃতি এলাকার প্রচুর সংখ্যায় ঘরের টিনের ছাউনি উড়ে যায়৷ বিদ্যুৎ পরিবাহী তার রাস্তার উপর ছিড়ে পড়ে৷ বিদ্যুতের খঁুটি ভূপাতিত হয়েছে৷


এদিকে, ঝড় তুফান থেমে যাওয়ার পর দূর্যোগ মোকাবিলার কর্মীরা, মহকুমা প্রশাসনের আধিকারীকরা এবং তহশিলদাররা ক্ষতিগ্রস্ত এলাকা সফর করেছেন৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির নামের তালিকা তৈরী করা হয়েছে৷ তাদের ত্রাণ সামগ্রিও দেওয়া হয়েছে৷ পরবর্তী সময়ে সরকারী নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা করা হবে বলে মহকুমা প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে৷ এদিকে, জানা গিয়েছে এদিন তুফানে ওই এলাকার প্রায় ২৩টি পানের বরজ পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top