News Flash

  • Home
  • Uncategorized
  • নিজামউদ্দিন : রাজ্যের আরও এক ব্যক্তি করোনা আক্রান্ত, চিকিৎসাধীন দিল্লিতে, খোঁজ চলছে সঙ্গীর
Image

নিজামউদ্দিন : রাজ্যের আরও এক ব্যক্তি করোনা আক্রান্ত, চিকিৎসাধীন দিল্লিতে, খোঁজ চলছে সঙ্গীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ ত্রিপুরার আরও একজন কারণে ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তবে তিনি দিল্লি রয়েছেন৷ সেখানেই তার চিকিৎসা চলছে৷ তার সাথে আরও একজন ছিলেন৷ তার খোঁজ চলছে৷ রবিবার সন্ধ্যায় এই খবর জানান স্টেট সার্ভেইলেন্স অফিসার ডা. দ্বীপকুমার দেববর্মা৷ তাঁর কথায়, রাজধানী আগরতলার বাসিন্দা বছর ২৩-এর ওই যুবক দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণ করেছিলেন৷


ডা. দেববর্মা জানান, দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণ করতে ত্রিপুরা থেকে ১৮ মার্চ গিয়েছিলেন ওই যুবক৷ ২৯ মার্চ পর্যন্ত তিনি নিজামউদ্দিন মসজিদেই ছিলেন৷ তার পর দিল্লি পুলিশ তাঁর খোঁজ পায় এবং তাঁকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ ডা. দ্বীপকুমার দেববর্মার কথায়, গত ২ মার্চ তার রিপোর্ট পজিটিভ এসেছে৷ দিল্লি থেকে তার করোনা ভাইরাসে আক্রান্তের খবর জানানো হয়েছে৷ তিনি বলেন, ওই ব্যক্তির সাথে টেলিফোনে কথা হয়েছে৷ তা থেকে জানতে পেরেছি, তার সাথে আরও একজন ছিলেন৷ আক্রান্ত যুবকের দাবি, তার সঙ্গী দিল্লিতেই রয়েছেন৷ কিন্তু আদৌ তিনি দিল্লি না অন্য কোথাও রয়েছেন তার খোঁজ করা হচ্ছে৷


ডা. দ্বীপ আরও বলেন, ওই যুবক সাথে আরেকজনকে নিয়ে গত ১৮ মার্চ ত্রিপুরেশ্বরী এক্সপ্রেসে দিল্লি যান৷ ২৯ মার্চ পর্যন্ত তারা একসাথেই ছিলেন৷ তবে তার সঙ্গী পালিয়ে বেড়ালেও গোয়েন্দা পুলিশ তাকে খুঁজে বের করবেই, জোরের সঙ্গে বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top