News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন : হীরাপুর চা বাগানে খাদ্য সংকট
Image

লকডাউন : হীরাপুর চা বাগানে খাদ্য সংকট

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৫ এপ্রিল ৷৷ বেশ কিছুদিন ধরেই বন্ধ হয়ে রয়েছে হীরাছড়া চা-বাগান৷ এরই মধ্যে লকডাউন ঘোষণা করায় পরিস্থিতি আরও সঙ্কটজনক আকার ধারণ করেছে৷ উদ্ভুত পরিস্থিতিতে কৈলাসহরের বিধায়কের আহ্বানে বন্ধ হয়ে যাওয়া চা-বাগানের শ্রমিকদের সাহায্যে এগিয়ে এলেন কৈলাসহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুল মান্নান৷ রাজ্যে লকডাউনের দিন যতই বৃদ্ধি পাচ্ছে ততোই গ্রামীণ ও প্রত্যন্ত এলাকাগুলিতে খাদ্য সঙ্কট দেখা দিচ্ছে৷ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার এই সঙ্কট দূরীকরণে বিভিন্ন প্রকল্প ঘোষণা করলেও সর্বত্র এর সুবিধা এখনো পৌঁছায়নি৷ বিশেষ করে চা-বাগান শ্রমিক ও প্রত্যন্ত এলাকায় উপজাতিরা যাদের অধিকাংশেরই রেশনকার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র নেই তারা সরকারি এই সুযোগ সুবিধাগুলি সঠিকভাবে পাচ্ছে না৷ সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের এই অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ানোর আবেদন করেছিলেন কৈলাসহরের বিধায়ক মবস্বর আলি৷

বিধায়কের এই আহ্বানে সাড়া দিয়ে কৈলাসহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুল মান্নান রাজ্যের প্রাচীনতম চা-বাগান হীরাছড়া চা-বাগান এলাকায় শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন করলেন৷ রাজ্যের প্রাচীনতম চা-বাগান হলেও এই হীরাছড়া চা-বাগানটি বহুবছর ধরে বন্ধ হয়ে আছে৷ লকডাউন শুরু হওয়ার পূর্বেই এই বাগান এলাকায় চা শ্রমিকরা কাজকর্ম না থাকায় দুর্দশাগ্রস্ত অবস্থায় জীবন কাটাচ্ছিল৷

লকডাউন শুরু হওয়ার পর খাদ্য সঙ্কট আরো তীব্র আকার ধারণ করে৷ বিধায়কের আহ্বানে ও আব্দুল মান্নানের আন্তরিক প্রচেষ্টায় হীরাছড়া চা-বাগান এলাকায় বাগান শ্রমিকরা কিছুটা হলেও স্বস্তি পেল৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top