News Flash

  • Home
  • Uncategorized
  • নিজামউদ্দিন মরকজে অংশগ্রহণকারী রাজ্যের দুই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত, চিকিৎসাধীন বিকানিরে
Image

নিজামউদ্দিন মরকজে অংশগ্রহণকারী রাজ্যের দুই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত, চিকিৎসাধীন বিকানিরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷  দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাত-অংশগ্রহণকারী ত্রিপুরার ১১ জন নাগরিকের মধ্যে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তাঁরা ত্রিপুরায় ফিরেননি৷ তাঁরা বর্তমানে রাজস্থানের বিকানিরে রয়েছেন এবং সেখানেই তাঁদের চিকিৎসা চলছে৷ রাজস্থান সরকার ত্রিপুরা সরকার-কে ওই সংবাদ দিয়েছে৷ আজ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার স্বাস্থ্য সচিব ডা. দেবাশীষ বসু এ-কথা জানিয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাত-ফেরত ত্রিপুরার নাগরিক ৩৬ জনকে এখন পর্যন্ত চিহ্ণিত করা হয়েছে৷ তাঁদের পরিবার সহ সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে৷


তিনি বলেন, ত্রিপুরার বক্সনগরের ১১ জন বাসিন্দা দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাত অংশগ্রহণ করেছিলেন৷ তাঁরা সেখান  থেকে বিকানির ঘুরতে যান এবং সেখানেই ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে চিহ্ণিত হয়েছেন৷ এ-বিষয়ে স্টেট সার্ভেলেন্স অফিসার ডাঃ দ্বীপ দেববর্মা বলেন, গত ৫ মার্চ ওই ১১ জন দিল্লি গিয়েছিলেন৷ ৮ মার্চ পর্যন্ত দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাত-এ ছিলেন৷ ৮ মার্চ রাতে তাঁরা দিল্লি থেকে বিকানিরের ট্রেন ধরেন৷ ডাঃ দেববর্মা-র কথায়, অসমের করিমগঞ্জের করোনা আক্রান্ত প্রথম রোগীর সংস্পর্শে ছিলেন তাঁরা৷ বিকানিরে মসজিদের পাশে ৩টি বাড়িতে তাঁরা আশ্রয় নিয়েছিলেন৷ রাজস্থান সরকার তাদের চিহ্ণিত করেছে৷ তিনি বলেন, ৪/৫ দিন আগেই তাদের চিহ্ণিত করেছে রাজস্থান সরকার৷ এখন আমাদের কাছে খবর এসেছে৷ তাদের-কে কোয়ারেন্টাইন সেন্টারে রেখে চিকিৎসার ব্যবস্থা করেছে রাজস্থান সরকার৷ তবে, ত্রিপুরার ১১ জন নাগরিকের মধ্যে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত এমন কোন নথি এখনো রাজস্থান সরকার ত্রিপুরা সরকারের কাছে পাঠায়নি, বলেন তিনি৷


ডাঃ দ্বীপ দেববর্মার কথায়, দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাত-ফেরত এখন পর্যন্ত ৩৬ জনকে চিহ্ণিত করা হয়েছে৷ তাদের পরিবার সহ সকলকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে৷ এছাড়া, মুম্বাইয়ের বাসিন্দা ৪ জনের খোঁজ মিলেছে৷ তাঁরা ১৫ মার্চ ত্রিপুরায় এসেছিলেন৷ আগরতলায় একটি বাড়িতে তারা অবস্থান করছিলেন৷ তাদের মধ্যে কোন লক্ষণ পাওয়া যায়নি৷ কিন্তু, আগামীকাল তাদের নমুনা পরীক্ষা করা হবে৷ এদিকে, ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৮২৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ তাঁদের মধ্যে ১৪ দিনের পর্যবেক্ষণ সময়সীমা অতিক্রম করেছেন ৩২০৪জন৷ বর্তমানে কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছে ১৩৪ জন এবং বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৪৮৬ জন৷ এছাড়া, নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬১ জনের এবং তাঁদের রিপোর্ট রেগেটিভে এসেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top