News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় ২৩৩ কোটি টাকার প্যাকেজ সহ গুচ্ছ সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার
Image

করোনা মোকাবিলায় ২৩৩ কোটি টাকার প্যাকেজ সহ গুচ্ছ সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ ত্রিপুরা সরকার করোনা ভাইরাস সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ২৩৩ কোটি টাকার একটি প্যাকেজ নিয়েছে৷ আজ মন্ত্রিসভা ওই প্যাকেজের অনুমোদন দিয়েছে৷ এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে করোনা ভাইরাস সংক্রমণজনিত সমস্যা মোকাবিলায় একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মঙ্গলবার রাতে সাংবাদিক সম্মেলনে সরকারি এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব এবং স্বাস্থ্য ও খাদ্যসচিব ডা. দেবাশিস বসু৷
মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে অন্ত্যোদয় অন্নযোজনা, প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারী ৫ লক্ষ ৭৯ হাজার পরিবারকে আগামী ১ মাসের জন্য বিনামূল্যে চাল সরবরাহ করা হবে৷ এর মধ্যে ১ লক্ষ ৯ হাজার পরিবার অন্ত্যোদয় অন্নপূর্ণা যোজনায় এবং প্রায়োরিটি হাউসহোল্ড পরিবার রয়েছে ৪ লক্ষ ৭০ হাজার৷ এছাড়াও এপিএল কার্ডধারীদের মধ্যে যাঁরা গরিব এ রকম ৫০ হাজার পরিবারকেও আগামী ১ মাসের চাল বিনামূল্যে দেওয়া হবে৷ যদি কেউ আগামী মাসের (এপ্রিল) চাল অগ্রিম তুলে নেয় তবে তাদের ক্ষেত্রে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে৷ শিক্ষামন্ত্রী জানান, আপার প্রাইমারি সুকলের প্রত্যেক ছাত্রছাত্রীকে ৩ কেজি ৭৫ গ্রাম করে চাল দেওয়া হবে৷ এর জন্য ব্যয় হবে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা৷ প্রাইমারি সুকলের ছাত্রছাত্রীরা পাবে ২ কেজি ৫০ গ্রাম চাল এবং এর জন্য ব্যয় হবে ২ লক্ষ ৬৬ হাজার টাকা৷


এদিন শিক্ষামন্ত্রী জানান, সমস্ত সামাজিক ভাতা প্রাপকরা দু’মাসের পেনশন একসাথে পাবেন৷ অর্থাৎ এপ্রিল-মে মাসের পেনশন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে৷ এতে উপকৃত হবেন প্রায় ৪ লক্ষ সামাজিক ভাতা প্রাপক৷ এর জন্য খরচ হবে ৭৫ কোটি টাকা৷ তিনি আরও জানান, এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সমস্ত রেগা কার্ডধারী পরিবারের মধ্যে ১০ দিনের কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এই সুবিধা ৬ লক্ষ ২৯ হাজার জবকার্ডধারী সবাইকে দেওয়া হবে৷ এতে মোট ১২০ কোটি টাকা ব্যয় হবে৷ এদিকে, বাড়ি ও অন্যান্য নির্মাণ কাজে যুক্ত স্বীকৃত নির্মাণ শ্রমিকদের প্রতি মাসে ১,০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে তিনি জানিয়েছেন৷ তিনি বলেন, তিনমাস এই সহায়তা প্রদান করা হবে এবং এতে ৪০ হাজার নির্মাণ শ্রমিক উপকৃত হবেন৷ এর জন্য ব্যয় হবে ১২ কোটি টাকা৷


সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, শহর এলাকায় ভবঘুরে এবং গৃহহীনদের এতদিন রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে৷ বর্তমানে এর পরিবর্তে চাল, ডিম, সবজি, মশলা-সহ ৭ দিনের খাবার একসঙ্গে বিতরণ করা হবে৷ তাতে ১৫০০ সুবিধাভোগী উপকৃত হবেন৷
শিক্ষামন্ত্রী আরও জানান, দিল্লি, কলকাতা ও গুয়াহাটির ত্রিপুরা ভবনে অবস্থানরত আবাসিকদের ঘর এবং প্রত্যেকদিনের খাবার ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ত্রিপুরা ভবন ছাড়াও আরও ৪২২টি পরিবার বিভিন্ন রাজ্যে অবস্থানরত রয়েছেন৷ তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যসচিবের সাথে কথা বলা হয়েছে৷ যদি সেই সব রাজ্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান না করে থাকে তবে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা প্রদান করা হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷


শিক্ষামন্ত্রী আরও জানান, রাজ্যের ৫৪টি চা বাগান এবং ২৩৫টি ইটভাট্টায় কর্মরত শ্রমিকদের রেশন সামগ্রী প্রদান করার জন্য বাগান মালিক এবং ইটভাট্টা মালিকদের বলা হয়েছে৷ চা বাগানগুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ চালু করার জন্যও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে৷
আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে টাকা খরচ করার পদ্ধতির বিষয়ে কিছুটা সংশোধন আনা হয়েছে৷ বিধানসভার সদস্যগণ বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ২০২০-২১ অর্থবছরের জন্য করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য সবর্োচ্চ এককালীন ১০ লক্ষ টাকা খরচ করতে পারবেন৷ নতুবা প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল, পি এম কেয়ার এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দান করতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top