News Flash

  • Home
  • Uncategorized
  • নিজামউদ্দিনে তবলিগ-ই-জামাতে মসজিদে ত্রিপুরার ২২ জন অংশগ্রহণকারীদের ১৫ জন চিহ্ণিত : স্বাস্থ্যসচিব
Image

নিজামউদ্দিনে তবলিগ-ই-জামাতে মসজিদে ত্রিপুরার ২২ জন অংশগ্রহণকারীদের ১৫ জন চিহ্ণিত : স্বাস্থ্যসচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ দিল্লির পশ্চিম নিজামউদ্দিনে তবলিগ-ই- জামাতে মসজিদের জমায়েতে ত্রিপুরা থেকে ২২ জন অংশ নিয়েছিলেন৷ তাঁদের মধ্যে ১৫ জনকে চিহ্ণিত করা হয়েছে৷ বাকি ৭ জনের খোঁজ চলছে৷ মঙ্গলবার সন্ধ্যায় এই খবর দিয়েছেন স্বাস্থ্যসচিব ডা. দেবাশিস বসু৷ তিনি বলেন, ওই ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত নন৷


প্রসঙ্গত, গত ১ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির পশ্চিম নিজামউদ্দিনে তবলিগ-ই- জামাতে মসজিদে অন্তত ২ হাজার মানুষের সমাগম হয়েছিল৷ দিল্লির মারকাজ নিজামউদ্দিন মসজিদে শুধু ভারত নয়, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও বিভিন্ন মানুষজন এসে ওই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন৷ সেখান থেকেই ব্যাপক হারে মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে খবর৷
এ-বিষয়ে আইজি আইন-শৃঙ্খলা জিএসরাও বলেন, দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী ওই মসজিদের অনুষ্ঠানে ত্রিপুরার নাগরিক অংশগ্রহণ করেছেন৷ তাদের অনেককেই চিহ্ণিত করা হয়েছে৷ বাকিদের খোঁজ চলছে৷ তিনি বলেন, আশা করছি আগামীকালের মধ্যেই বাকিদের খোঁজে বের করা সম্ভব হবে৷


এদিকে, স্বাস্থ্যসচিবের কথায়, দিল্লির নিজামউদ্দিনের মসজিদে অনুষ্ঠানে ত্রিপুরার ২২ জন নাগরিক অংশ নিয়েছিলেন৷ দিল্লি পুলিশের খবরের ভিত্তিতেই তাদের তালিকা তৈরি করা হয়েছে৷ তিনি বলেন, তাদের মধ্যে ১৫ জনকে ইতিমধ্যে চিহ্ণিত করা হয়েছে৷ তাদের পরীক্ষা করে দেখা হয়েছে৷ কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নন৷ তাঁর দাবি বাকি সাতজনকেও শীঘ্রই খুঁজে বের করা হবে৷ ওই ১৫ জন এখনও বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন৷


তিনি বলেন, আগরতলায় বর্ডার গোলচক্কর, সোনামুড়া, কৈলাসহর-সহ বিভিন্ন এলাকা থেকে ত্রিপুরার নাগরিকরা ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top