News Flash

  • Home
  • Uncategorized
  • এনএলএফটির চাঁদার নোটিশ তৈদুতে, ধৃত তিন ব্যক্তি
Image

এনএলএফটির চাঁদার নোটিশ তৈদুতে, ধৃত তিন ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ রাজ্যের যে কোন নির্বাচন এগিয়ে আসলেই পাহাড়ে উগ্রবাদীদের আনাগুনার আচ পাওয়া যায়৷ কখনো আগ্ণেয়াস্ত্র নিয়ে কাওকে ভয় দেখানো, আবার কখনো চাঁদা বাজি করতে৷ তবে এই এডিসি নির্বাচনের আগেও দেখা দিচ্ছে উগ্রপন্থার আনাগুনা৷ ঘটনা গোমতি জেলার তৈদু থানার অন্তর্গত৷


ঘটনার বিবরমে প্রকাশ, গত ফেব্রুয়ারির মাসের ১০ তারিখ তৈদু এলাকার বেশ কয়েকজনকে উগ্রবাদী দল এন এল এফ টি- এর চাঁদার রসিদ দিয়ে আসে রাতে৷ সে সময় থেকে এলাকার মানুষ অনেকটাই চিন্তিত, কারন কিছু দিন আগেই ঘটে ছিলো তৈদু বাজারে বিশাল বড় অগ্ণিকান্ড৷ তার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি তৈদুবাসী৷ এর মধ্যে আবার চাঁদার রশিদ৷ তবে এই খবর পৌছে যায় পুশিসের গোয়েন্দা শাখায়৷ এরপর থেকেই রাজ্য পুলিশের একটি টিম পাকরাও করতে কোমর বেঁধে নেমেছে ময়দানে৷ যার ফলশ্রুতিতে চলতি মাসের ২৬ তারিখ উদয়পুর কিল্লা থেকে বয়ার জমাতিয়াকে আটক করে তৈদু থানার পুলিশ৷ এর পর তাকে অমরপুর কোর্টে সোপর্দ করা হয়৷


৪ দিনের রিমান্ড চাওয়া হয়৷ এই রিমান্ড সময়ে অনেক তথ্য বের হয়ে আসে৷ আর সেই তথ্য অনুযায়ী রবিবার রাতে তৈদু এলাকা থেকে আরো তিন জনকে আটক করা হয়৷ আটক তিন জন হল মহেন্দ্র কলই, জেরি কলই এবং বাটা জমাতিয়া৷ তাদের বর্তমানে অমরপুর বিরগঞ্জ থানার পুশিস কাস্টডিতে রাখা হয়েছে৷ এই চার জনের মধ্যে দুজন আত্মসমর্পণকারী মহেন্দ্র কলই এবং বয়ার জমাতিয়া৷ সুত্রের খবর এই চাঁদা বাজির পেছনে রাজনৈতিক একটা বড়সড় হাত রয়েছে৷ যার জন্য এই রকম পরিবেশ সৃষ্টি হয় নির্বাচনের প্রাক মূহুর্তে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top