News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে আগরতলায় সবজি বাজার স্থানান্তর
Image

করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে আগরতলায় সবজি বাজার স্থানান্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আগরতলার বিভিন্ন বাজার সাময়িক স্থানান্তর করা হচ্ছে৷ এমন সাতটি বাজার চিহিণত করেছে সদর মহকুমা প্রশাসন৷ সোমবার একটি বাজার স্থানান্তর করা হয়েছে৷ বাকি ছয়টি বাজার আগামীকাল থেকে স্থানান্তর করা হবে৷ গতকাল ব্যবসায়ী সমিতির সাথে এ বিষয়ে সদর মহকুমাশাসক দীর্ঘক্ষণ আলোচনা করেছেন৷ আলোচনা শেষে জননিরাপত্তাকে প্রাধান্য দিয়ে বাজারগুলিকে সাময়িক স্থানান্তরে ব্যবসায়ী সমিতি সম্মতি জানিয়েছে৷ তাই আজ থেকে নতুন স্থানে বাজার বসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সদর মহকুমাশাসক অসীম সাহা জানিয়েছেন৷


তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা করোনা ভাইরাস প্রতিরোধে ভীষণ জরুরি৷ কিন্তু, বাজারগুলিতে তা বজায় রাখা সম্ভব হচ্ছে না৷ তাই, সবজি বাজার সাময়িক স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর বক্তব্য, সবজি স্থানান্তরে বিশেষ সমস্যা হবে না৷ এক্ষেত্রে পুরনিগমের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হবে৷ তিনি বলেন, আজ লেক চৌমুহনি বাজার বিবেকানন্দ ময়দানে স্থানান্তর করা হয়েছে৷ এছাড়া, মহারাজগঞ্জ বাজারের সবজি বাজার রামঠাকুর সংঘ এলাকায় বিপণি বিতানে সাময়িক স্থানান্তর হবে৷ অস্থায়ী ওই বাজারে সবজি বিক্রেতারা পসরা সাজিয়ে বসবেন৷ এমন আরও পাঁচটি বাজার চিহিণত করা হয়েছে, জানান মহকুমাশাসক৷


মহকুমাশাসক অসীম সাহা জানান, এমবি টিলাবাজারের সবজি বাজার স্থানান্তর হয়ে বাজারের বাইরে মূল রাস্তার পাশে বন্ধ দোকানের বারান্দায় বসবে৷ তেমনি চন্দ্রপুর বাজার পুরাতন মার্কেটের পাশে খালি জায়গায় স্থানান্তর করা হবে৷ মঠচৌমুহনি বাজারের সবজি বাজারটি মূল রাস্তার ধারে বন্ধ দোকানের বারান্দায় বসবে৷ তেমনি জিবি বাজারের সবজি বাজারও পুরাতন বাজারের বন্ধ দোকানের বারান্দায় বসবে৷ লেক চৌমুহনি বাজারের সবজি বাজারটি বিবেকানন্দ ময়দানে স্থানান্তর করা হয়েছে৷ বটতলা বাজারের সবজি বাজারটিও স্থানান্তরিত হবে দশমীঘাট মাঠে৷


মহকুমাশাসক বলেন, প্রশাসনের এই পদক্ষেপ ব্যবসায়ী এবং জনগণ সমর্থন করেছেন৷ তাই সফলতা মিলেছে৷ তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিক্রেতা ও ক্রেতার মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখারও ব্যবস্থা করা হয়েছে৷ এদিন তিনি বলেন, আগামীকাল থেকে বাকি বাজারগুলিও স্থানান্তর করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top