News Flash

  • Home
  • Uncategorized
  • বাইরে থেকে আগতদের দ্রুত চিহ্ণিত করা হচ্ছে, বাড়ছে কোয়ারেন্টাইনের সংখ্যা, জানালেন স্বাস্থ্য সচিব
Image

বাইরে থেকে আগতদের দ্রুত চিহ্ণিত করা হচ্ছে, বাড়ছে কোয়ারেন্টাইনের সংখ্যা, জানালেন স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ অনেকেই বহিঃরাজ্য, এমন-কি বিদেশ থেকে ত্রিপুরায় এসেছেন৷ তাঁদের প্রশাসন কিংবা স্থানীয় জনগণ চিহ্ণিত করছেন৷ তাই, কোয়ারেন্টাইনে সন্দেহজনক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন৷ সোমবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন স্বাস্থ্যসচিব ডা. দেবাশিস বসু৷ সাথে অভয় দিয়ে বলেন, ত্রিপুরায় এখনও কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি৷


এদিন তিনি বলেন, ত্রিপুরায় এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ৭,৬১৪ জনকে৷ তাঁদের মধ্যে ৯৭৬ জন পর্যবেক্ষণের ১৪ দিন সময় অতিক্রান্ত করেছেন৷ বাকি ৬৯ কোয়ারেন্টাইন সেন্টারে এবং ৬,৫৬৯ জন বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন৷ কোয়ারেন্টাইন সেন্টারে নজরদারিতে থাকা সন্দেহজনক আক্রান্তদের মধ্যে ৩৬ জন বিদেশ থেকে এসেছেন৷ তাঁর দাবি, এখন পর্যন্ত ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ অবশ্য, এখনই করোনা ভাইরাস নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়ার কোনও সুযোগ নেই, তা স্বাস্থ্যসচিবের বক্তব্যে অনেকটাই স্পষ্ট৷


তাঁর কথায়, সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে অনেকেই বহিঃরাজ্য, এমন-কি বিদেশ থেকে ত্রিপুরায় এসেছেন৷ পরিবহণ ব্যবস্থা স্তব্ধ হয়ে যাওয়ার পরও এসেছেন৷ তাঁদের এখন চিহ্ণিত করা হচ্ছে৷ এ-বিষয়ে স্টেট কন্েন্টাল রুমের জয়েন্ট কো-অর্ডিনেটর সুভাশিস দাস বলেন, ত্রিপুরার মানুষ এখন অনেক বেশি সচেতন৷ বহিঃরাজ্য কিংবা বিদেশ থেকে এসেছেন, এমন মানুষদের চিহ্ণিত করে প্রশাসনের নজরে নিচ্ছেন৷ এমন-কি তাঁদের কোয়ারেন্টাইনে কবে নেওয়া হবে কিংবা কেন নেওয়া হচ্ছে না, মানুষ এমনও চাপ দিচ্ছেন প্রশাসনকে৷ ফলে, প্রতিদিন নতুন নতুন সন্দেহজনক আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে৷


উদাহরণ তুলে ধরে স্বাস্থ্যসচিব বলেন, আমবাসায় একটি বাড়িতে কোয়ারেন্টাইনের নোটিশ লাগানো ছিল৷ গৃহকর্তা ওই নোটিশটি ছিড়ে ফেলেন৷ তখন স্থানীয় জনগণ বিষয়টি প্রশাসনের নজরে নেন এবং ওই বাড়িতে পুনরায় কোয়ারেন্টাইনের লেভেল লাগানো হয়েছে৷ স্বাস্থ্যসচিবের মতে, কোয়ারেন্টাইনে সন্দেহজনক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লে তাতে বিপদ ভয়ংকর না নেওয়ার ক্ষেত্রে সহায়ক৷ কারণ, দ্রুত চিহ্ণিত হলেই অন্য কেউ সংক্রমিত হওয়ার হাত থেকে বেঁচে যাবেন৷
তিনি বলেন, আইসিএমআর-এর কাছে আরও ৫০০টি টেস্টিং কিট চাওয়া হয়েছে৷ পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তুত থাকার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ তাছাড়া প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী গত তিনদিনে জরুরিভিত্তিতে আনা হয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top