News Flash

  • Home
  • Uncategorized
  • গোয়ালাবস্তীর প্রাণী পালকদের সাহায্যের আশ্বাস প্রশাসনের
Image

গোয়ালাবস্তীর প্রাণী পালকদের সাহায্যের আশ্বাস প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ রাজধানীর গোয়ালা বস্তী এলাকায় বসবাসকারী দুধ বিক্রেতাদের কিছু সমস্যা রয়েছে৷ এরমধ্যে সব চাইতে বড় সমস্যা গো খাদ্য সরবরাহ নিয়ে৷ মহারাজগঞ্জ বাজারের কিছু দোকান থেকে গোখাদ্য সংগ্রহ করে তারা৷ এই ক্ষেত্রে সদর মহকুমা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে সেই সমস্ত দোকান দিনের একটা নির্দিষ্ট সময়ের জন্য খোলা রাখা হবে৷ এর উপর তাদের খাদ্য সামগ্রী আনার ক্ষেত্রে সমস্যা হবে৷ তাই তাদের পক্ষ থেকে কয়েকটি গাড়ির নাম্বার দেওয়া হবে৷ সেই সমস্ত গাড়ির একটি পাস ইস্যু করা হবে৷ খোয়াই থেকেও তারা গোখাদ্য আনে৷


তার ব্যবস্থাও করে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে৷ পাশাপাশি তারা বিভিন্ন পাড়ায় গিয়ে দুধ সরবরাহ করে৷ কে কোন পাড়ায় যায় তার তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে৷ কিন্তু তারা এখনো তালিকা প্রস্তুত করতে পারেনি৷ এই তালিকা পেলে পাস ইস্যু করা হবে৷ সেই তালিকা মেনে সময় নির্ধারণ করে দেওয়া হবে৷ যাতে করে ভীর এড়ানো যায়৷ মূলত তিনটি দাবি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানান সদর মহকুমা শাসক অসীম সাহা৷ তবে মিষ্টির দোকান বন্ধ থাকায় তাদের দুধের যোগান বন্ধ হয়ে পড়েছে৷ সেই নিয়ে কিছু সমস্যা হয়েছে৷ দুধ ব্যবসায়িদের জন্য মিষ্টির দোকান গুলিকে কিছু পণ্য উৎপাদন করার জন্য দুধ ক্রয় করার বিষয়ে জানানো হয়েছে বলে জানান তিনি৷


এদিকে সোমবার গোয়ালা বস্তীর সমস্যার বিষয়টি হাইকোর্টের নজরে আসে৷ হাইকোর্টের নির্দেশ মোতাবেক বিষয়টি দেখতে যান লিগেল সেলের সদস্য ও আধিকারিকেরা৷ পশ্চিম জেলার লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে চেয়ারম্যান ও সেক্রেটারি গোয়ালা বস্তী সফর করেন৷ সদর মহকুমা শাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের আসতে বলা হয়৷ সকলের উপস্থিতিতে গোয়ালাবস্তিতে থাকা দুধ বিক্রেতাদের সমস্যা গুলি নিরসন করা হয়৷ গরুর চিকিৎসার বিষয়টিও নিশ্চিত করা হয় এদিন৷ লিগ্যাল সার্ভিস এই সমস্ত ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে জানানো হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top