News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই : রাজীব গৌবা
Image

লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই : রাজীব গৌবা

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই কোনও না কোনও রাজ্যে বাড়ছে সংক্রমণ। ফলে দুঃশ্চিন্তার মধ্যে রয়েছেন দেশবাসী। উদ্বিগ্ন দেশবাসী মনে করছেন, লকডাউনের সময়সীমা হয়তো বাড়ানো হতে পারে। কিন্তু, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা জানিয়ে দিয়েছেন, ‘লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।’

সোমবার ক্যাবিনেট সচিব রাজীব গৌবা জানিয়েছেন, ‘এই ধরণের রিপোর্ট দেখে আমি সত্যিই অবাক হচ্ছি। লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।’ প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গত সপ্তাহে জাতির উদ্দেশে ভাষণে, দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে লকডাউন লাগু থাকবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top