News Flash

  • Home
  • Uncategorized
  • পথের কুকুর-বিড়ালদের খাবারের ব্যবস্থা করবে স্বেচ্ছাসেবী সংস্থা
Image

পথের কুকুর-বিড়ালদের খাবারের ব্যবস্থা করবে স্বেচ্ছাসেবী সংস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮মার্চ৷৷ পথের কুকুর-বিড়ালদের খাবারের ব্যবস্থা করার জন্য দুটি সামাজিক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৫ দিনের জন্য বিভিন্ন স্থানে পথের কুকুর-বিড়ালদের খাবারের ব্যবস্থা করবে ওই দুইটি সংস্থা। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক এ-বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছেন। পশম এবং কে-৯ সামাজিক সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।


করোনা ভাইরাস প্রতিরোধে ত্রিপুরায় লকডাউন চলছে। স্বাভাবিকভাবে হোটেল কিংবা বাড়িঘরের উচ্ছিষ্ট খাবার বাইরে ফেলা হচ্ছে না। বিশেষ করে হোটেলগুলি বন্ধ হয়ে যাওয়ায় পথের কুকুর-বিড়ালগুলি খাবার পাচ্ছে না। এতে তাঁরা না খেয়ে মারা যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডা. সন্দীপ মাহাত্মে এন এক বিজ্ঞপ্তি জারি দুটি স্বেচ্ছা সেবী সংস্থাকে কুকুরের খাবার ব্যবস্থা করার দায়িত্ব দিয়েছেন। পথের কুকুর বা বিড়াল ওই সংস্থার দায়িত্বে খাবার পাবে। অবশ্য এ-ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তি অনুসারে ৯ এপ্রিল পর্যন্ত নেড়ি কুকুর এবং বিড়ালগুলির খাবারের ব্যবস্থা করবে পশম এবং কে-৯ স্বেচ্ছাসেবী সংস্থা। এক্ষেত্রে তাদের ৮টি করে টিম গঠন করতে হবে। প্রত্যেক টিমে দু জন করে স্বেচ্ছাসেবক এবং ১-টি দ্বিচক্র যান ব্যবহার করা যাবে। শুধু তা-ই নয়, এই কাজ করার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাদের চলাফেরার জন্য বিশেষ ছাড়পত্র দেওয়া হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top