News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্যে অবস্থানরত দেড় শতাধিক ত্রিপুরার নাগরিককে সহায়তার উদ্যোগ রাজ্য সরকারের
Image

বহিঃরাজ্যে অবস্থানরত দেড় শতাধিক ত্রিপুরার নাগরিককে সহায়তার উদ্যোগ রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮মার্চ৷৷ বহিঃরাজ্যে অবস্থানরত দেড় শতাধিক ত্রিপুরার নাগরিককে সহায়তায় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ শনিবার মুখ্যমন্ত্রী নিজের টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্ট থেকে বহিঃরাজ্যে অবস্থানরতদের সহায়তায় গঠিত টিমের এক সদস্যের নম্বর প্রচার করেছেন৷

গতকালই ওই টিম গঠন করা হয়েছিল৷ ইতিমধ্যেই ত্রিপুরার নাগরিকরা যোগাযোগ শুরু করেছেন৷ মূলত, করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন চলছে৷ তাই, ত্রিপুরার প্রচুর মানুষ বহিঃরাজ্যে সমস্যায় পড়েছেন৷


এ-বিষয়ে পরিবহণ সচিব এল ডারলং বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রিপুরার নাগরিকরা ক্রমাগত যোগাযোগ করছেন৷ তাঁরা ত্রিপুরা সরকারের সহযোগিতা চেয়েছেন৷ তিনি বলেন, ২১ দিনব্যাপী গোটা দেশে লকডাউনের ফলে ত্রিপুরার নাগরিকরা বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন৷ তাঁদের এখন ত্রিপুরায় ফিরিয়ে আনা সম্ভব নয়৷ কিন্তু, সাময়িক মাথা গোঁজার ঠাঁই ব্যবস্থা করা হচ্ছে৷


তাঁর কথায়, পশ্চিমবঙ্গ, গুয়াহাটি, আপার অসম, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং বেঙ্গালুরু থেকে মানুষ যোগাযোগ করছেন৷ তিনি বলেন, আগ্রায় বেড়াতে গিয়ে ত্রিপুরার ৪৮ জন পর্যটক হোটেলে আটকে পড়েছেন৷ ত্রিপুরা সরকার তাদের সহায়তার জন্য উত্তরপ্রদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে৷ তেমনি, পশ্চিমবঙ্গে ত্রিপুরার ১০ জন নাগরিক আটকে রয়েছেন৷ তাঁদের কলকাতা ত্রিপুরা ভবনের সাথে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে৷ তিনি আরও বলেন, অসমে ২১ জন ত্রিপুরার রেল যাত্রী আটকা পড়েছেন৷ ভারতীয় রেল তাঁদের থাকার ব্যবস্থা করেছে৷


তাঁর দাবি, গুয়াহাটি, হায়দরাবাদ এবং তেলেঙ্গানায় কর্মরত ত্রিপুরার নাগরিক অনেকেই আটকে পড়েছেন৷ তাঁদের সাথেও যোগাযোগ করা হচ্ছে৷ তাছাড়া, দেশের অন্যান্য প্রান্তে অবস্থানরত ত্রিপুরার নাগরিকরাও সমস্যায় পড়ে যোগাযোগ করছেন৷ তাঁদের তালিকা তৈরি হচ্ছে৷ সেই মতো ব্যবস্থাও নেওয়া হবে৷ তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ১৫০ জন ত্রিপুরা সরকারের সাথে যোগাযোগ করে সাহায্য চেয়েছেন৷ তাঁদের সব ধরনের সহায়তা করা হচ্ছে৷ তবে ওই সংখ্যা ক্রমশ বাড়বে৷


প্রসঙ্গত, গতকাল ত্রিপুরা সরকার পরিবহণ সচিবের নেতৃত্বে তিন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করেছে৷ ওই কমিটি বহিঃরাজ্যে অবস্থানরত ত্রিপুরার নাগরিকদের নানা সমস্যা সমাধানে সমস্ত পদক্ষেপ নেবে৷ আজ মুখ্যমন্ত্রীও সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছেন, যে কোনও সমস্যায় সরকারের সাথে যোগাযোগ করুন৷ সব ধরনের সহায়তায় হাত বাড়িয়ে দেবে ত্রিপুরা সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top