News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত আরও দুই, সংখ্যা বেড়ে ১৭
Image

পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত আরও দুই, সংখ্যা বেড়ে ১৭

কলকাতা, ২৮ মার্চ (হি.স.) : পশ্চিমবঙ্গে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই। ফলে শনিবার করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জন । দুজনেই দিঘার বাসিন্দা বলে জানা যাচ্ছে। বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই এই দুজনের । তবে মনে করা হচ্ছে দুজনেই করোনা সংক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন।    

আতঙ্ক বাড়িয়ে পশ্চিমবঙ্গে বাড়ল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা । শনিবার নতুন করে দু’জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে । তাঁরা এগরার হাসপাতালে আইসোলেশনে ছিলেন বলে জানা গিয়েছে। দু’জনেরই লালারসের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, এ দিন সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ওই দু’জনকে এগরা থেকে বেলেঘাটা আইডিতে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

দিঘার বাসিন্দা এই দুজনের কেউই বিদেশ যাননি । তবে রাজ্যের দশম করোনা ভাইরাসে আক্রান্ত অর্থাৎ নয়াবাদের ব্যক্তি এগরার যে বিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেখানে এনারাও ছিলেন বলে মনে করা হচ্ছে। সেখান থেকেই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এবিষয়টি সঠিক বলে পরিষ্কার নয় । সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

আজ নতুন করে দুজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৭। রাজ্যে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন লন্ডনফেরত এক তরুণ। দ্বিতীয় আক্রান্ত তরুণও লন্ডন থেকে ফিরেছিলেন। তৃতীয় আক্রান্ত তরুণী ফিরেছিলেন স্কটল্যান্ড থেকে। এর পর দমদমের এক প্রৌঢ়ের শরীরে মেলে করোনাভাইরাসের প্রমাণ। চতুর্থ আক্রান্ত এই ব্যক্তি পরে সল্টলেকের একটি হাসপাতালে মারা যান।

এর পর করোনাভাইরাসের প্রমাণ মেলে দ্বিতীয় আক্রান্ত তরুণের বাবা-মা এবং এক পরিচারিকার শরীরে। রাজ্যে করোনা আক্রান্তের তালিকায় পাঁচ, ছয় এবং সাত নম্বরে ছিলেন তাঁরা। আট এবং নয় নম্বরে ছিলেন মিশর এবং লন্ডনফেরত দু’জন। এর পর নয়াবাদের এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস মেলে। তিনি ছিলেন ১০ নম্বরে। এর পর শুক্রবার তেহট্টের পাঁচ জনের শরীরে মেলে করোনাভাইরাস।

স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, এ দিন রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন করে ১০ হাজার জনকে গৃহ-পর্যবেক্ষণে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে ২২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসা বাকি রয়েছে। সে দিকেও নজর রয়েছে স্বাস্থ্য দফতরের।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top