News Flash

  • Home
  • Uncategorized
  • দুঃস্থদের খাবার বিলি পুলিশের
Image

দুঃস্থদের খাবার বিলি পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ করোনা ভাইরাসের আতঙ্কে সারা দেশের সাথে প্রভাব পড়েছে ত্রিপুরায়ও৷ তাই ভবঘুরে, দিনমজুর, হাসপাতালে রোগীর আত্মীয়দের খাবার সরবরাহে এগিয়ে এসেছে রাজ্য পুলিশ৷ সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি বজায় রেখে দুস্থদের মধ্যে খাবার সরবরাহ করা হয়েছে৷ সারা ত্রিপুরাতেই এই উদ্যোগ নিয়েছে পুলিশ৷


এ-বিষয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, লকডাউনের তৃতীয় দিন ত্রিপুরা পুলিশ সামাজিক দূরত্ব ও সঠিক স্বাস্থ্যবিধি বজায় রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে৷ আমি ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য বাহিনী যাঁরা ২৪ ঘণ্টা কাজ করছেন তাঁদের প্রশংসা করছি৷ সাথে তাঁর আবেদন, এই উদ্বেগজনক পরিস্থিতিতে সবাই পুলিশ ও সাধারণ প্রশাসনের সাথে সহযোগিতা করুন৷


মুখ্যমন্ত্রী বলেন, সমস্ত হাসপাতালে রোগীর আত্মীয়দের খাবার সরবরাহ করবে ত্রিপুরা পুলিশ৷ আগরতলায় তিনটি হাসপাতাল-সহ সারা রাজ্যে পুলিশের তরফে খাবার সরবরাহ করা হবে৷ তিনি বলেন, পুলিশ নিজেদের জন্য যে খাবার তৈরি করেন সেখানে এখন থেকে রোগীর আত্মীয়দের জন্যও খাবার তৈরি করবেন৷


ইতিপূর্বে, ত্রিপুরা সরকারের নির্দেশে পুর সংস্থাগুলি আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়াদের খাবার সরবরাহ শুরু করেছে৷ এই দুযর্োগে দুবেলা তাদের মুখে অন্ন তুলে দিয়ে প্রশংসা কুড়িয়েছে পুর সংস্থাগুলি৷ আজ রাজধানী আগরতলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একইভাবে এগিয়ে এসেছে রাজ্য পুলিশও৷ উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন, হাসপাতালে অনেক রোগীর পরিবার লকডাউনের পরিস্থিতিতে ঠিকভাবে খেতে পারছেন না৷ তাই রাজ্য পুলিশের তরফে তাঁদের কাছে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷


এদিকে, ত্রিপুরা সরকারের তরফে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়াদের মধ্যে মাস্ক এবং সাবান বিলি করা হয়েছে৷ করোনা ভাইরাস থেকে তাদেরও সুরক্ষিত রাখার জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি মাস্ক এবং সাবান বিলিতে নিয়োজিত কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top