News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : বহিঃরাজ্যে কর্মরত ত্রিপুরার নাগরিকদের সহযোগিতায় টিম গঠিত
Image

করোনা : বহিঃরাজ্যে কর্মরত ত্রিপুরার নাগরিকদের সহযোগিতায় টিম গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ত্রিপুরার বাইরে কর্মরত রাজ্যের নাগরিকদের সহায়তায় একটি টিম গঠন করেছে রাজ্য সরকার৷ রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার শুক্রবার এই টিম গঠনের ঘোষণা করেছেন৷ তিন সদস্যের এই টিম-এর নেতৃত্ব দেবেন পরিবহণ সচিব এল এইচ ডারলং৷ এছাড়া, অন্য সদস্যরা হলেন পি্যান্ডসি সচিব অপূর্ব রায় এবং ডিআইজি ক্রাইম আর গোপাল রাও৷


এ-বিষয়ে পরিবহণ সচিব বলেন, ত্রিপুরার নাগরিক বহিঃরাজ্যে কর্মরত রয়েছেন৷ তাঁদের যে কোনও অসুবিধায় সমস্ত ধরনের সহযোগিতা করব আমরা৷ এক্ষেত্রে তাঁদের থাকা এবং খাবারের ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে সহায়তা চাওয়া হবে৷ তিনি বলেন, ইতিমধ্যে কলকাতায় ত্রিপুরা ভবনের সাথে আলোচনা হয়েছে৷ কলকাতায় কর্মরত সাতজন শ্রমিক গতকাল ত্রিপুরা ভবনে আশ্রয় নিয়েছেন৷ তাঁদের থাকার সুবন্দোবস্ত করা হয়েছে৷ তিনি আরও বলেন, গুয়াহাটি এবং দিল্লির ত্রিপুরা ভবনের সাথেও আলোচনা করা হবে৷ ত্রিপুরার কোনও নাগরিক সহায়তা চাইলে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হবে৷


পরিবহণ সচিবের দাবি, দেশের বিভিন্ন প্রান্তে ত্রিপুরার নাগরিক বসবাস করেন৷ কর্মসূত্রে কিংবা উচ্চ শিক্ষার জন্য তাঁরা ত্রিপুরার বাইরে রয়েছেন৷ তাঁদের প্রতি দায়বদ্ধতা আমরা এড়াতে পারি না৷ তাই, দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে এ-বিষয়ে সহযোগিতা চাওয়ার চিন্তাভাবনা চলছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী চিঠি লিখে রাজ্যের নাগরিকদের সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানাবেন৷
সাথে তিনি যোগ করেন, বহিঃরাজ্যের অনেকেই ত্রিপুরায় বসবাস করছেন৷ তাঁদেরও প্রয়োজনে সহায়তা করব আমরা৷ তাঁদের থাকা কিংবা খাবারের ব্যবস্থা করবে ত্রিপুরা সরকার৷ পরিবহণ সচিবের দাবি, করোনা ভাইরাসের জন্য এই পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top