News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন : বাজারগুলিত সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতা কর্মসূচি
Image

লকডাউন : বাজারগুলিত সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ করোনা ভাইরাস সংক্রমণ রুখতে রাজ্য দেশ জুড়ে লাগু রয়েছে লক ডাউন৷ একই সাথে জারি রয়েছে কারফিউ৷ কিন্তু একাংশ অতি উৎসাহী লোক বুধবারের পর বৃহস্পতিবারও বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পরে৷ স্বাভাবিক ভাবেই এইদিনও রাস্তায় নামতে হয় আরক্ষা প্রশাসনকে৷ রাজধানীর রাজ পথে এই চিত্র পরিলক্ষিত হয়৷


এইদিন সকাল থেকে কিছু কিছু লোক দ্বিচক্রযান ও ছোট বড় যান বাহন নিয়ে রাস্তায় বেরিয়ে পরে৷ ফলে বাধ্য হয়ে আরক্ষা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে৷ রাজধানীর বিভিন্ন রাজপথে টহলদারি চালায় পুলিস ও টিএসআর বাহিনী৷ বিনা প্রয়োজনে যারা রাস্তায় বেরিয়েছে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়৷ রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে সকাল থেকে যে ভিড় লক্ষ্য করা যায় তা নিয়ন্ত্রনে আনা হয়৷ সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য সামগ্রী ক্রয়ের জন্য ক্রেতাদের সচেতন করা হয়৷ বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়৷ বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়েছে এমন বহু লোককে আটক করা হয়েছে৷ বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়া কিছু কিছু যানবাহনও আটক করা হয়৷ শহর আগরতলায় খোদ জেলার অতিরিক্ত পুলিস সুপার অমিতাভ পাল রাস্তায় নামেন৷


তিনি জানান লক ডাউন চলছে সমগ্র রাজ্যে৷ তা যেন সকলে মানে তার চেষ্টা চালানো হচ্ছে৷ অপ্রয়োজনে লোক যেন বাড়ি থেকে বের না হয় এবং অপ্রয়োজনে যেন কোথাও লোক জড় না হয় সেইদিকে পুলিশের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে৷ যে উদ্দেশ্যে লক ডাউন করা হয়েছে, সেই উদ্দেশ্য যেন সফল হয় তার চেষ্টা চলছে৷ তিনি আরও জানান বৃহস্পতিবার যারা বাড়ি থেকে বের হয়েছেন তারা বিশেষ কারনে বাড়ি থেকে বের হয়েছেন৷ বিনা প্রয়োজনে যারা বাড়ি থেকে বের হয়েছে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top