News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় একজনওরাজ্যে আক্রান্ত হননি জানালেন স্বাস্থ্যসচিব
Image

করোনায় একজনওরাজ্যে আক্রান্ত হননি জানালেন স্বাস্থ্যসচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ ত্রিপুরায় করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য কর্মীদের কাছে পর্যাপ্ত সুরক্ষা কিট সরবরাহ হয়নি৷ তবে, দুয়েক দিনের মধ্যে ওই ঘাটতি মেটানোর চেষ্টা হচ্ছে৷ বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে অস্বাস্থ্য করেন স্বাস্থ্য সচিব ডা. দেবাশীষ বসু৷ তাঁর কথায়, স্বাস্থ্য কর্মীদের জন্য সুরক্ষা কীট অনেকটাই সরবরাহ করা হয়েছে৷ তবুও, কিছু ঘাটতি রয়েছে৷ তা মিতে যাবে৷ সাথে তিনি জানিয়েছেন, ত্রিপুরায় এখনো পর্যন্ত একজনও করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া যায়নি৷


এদিন তিনি জানান, ত্রিপুরায় এখন পর্যন্ত বিভিন্ন সেন্টারে কোয়ারান্টাইনে রাখা হয়েছে ৫০ জনকে৷ তাছাড়া বাড়িতে কোয়ারান্টাইনে রয়েছেন ৯৪৮ জন৷ তাঁদের প্রত্যেককে দিনে দুবার করে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করছেন৷ শুধু তা-ই নয়, তাঁদের হাতে কোয়ারান্টাইন স্ট্যাম্পও লাগানো হয়েছে৷ এতে সাধারণ মানুষ সহজেই তাঁদের চিহ্ণিত করতে পারবেন৷


এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত মণিপুরের চিকিৎসক-গবেষক যুবতীর সহ-বিমানযাত্রী ত্রিপুরার ১০ জনের আজ রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ স্বাস্থ্যসচিব বলেন, তাঁদের বাড়িতে কোয়ারান্টাইনে রাখা হয়েছে৷ সাথে চিকিৎসকরাও প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করছেন৷ এদিন তিনি জানান, ত্রিপুরায় স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা কিট সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে৷ তার জন্য হেলিকপ্ঢার ভাড়া করা হয়েছে৷ কলকাতায় আটকে থাকা ওই সামগ্রীগুলি আনার জন্য হেলিকপ্ঢার ব্যবহার করা হবে৷


এ-বিষয়ে জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার বলেন, যতটা সম্ভব সুরক্ষা কিট সরবরাহ করা হচ্ছে৷ তবে ১০০ শতাংশ সরবরাহ করা এখনও সম্ভব হয়নি৷ এদিকে, স্বাস্থ্যসচিব জানিয়েছেন, সুলভ শৌচালয় এবং নিরাপত্তার কাজে নিযুক্ত বেসরকারি কর্মীদেরও মাস্ক এবং স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা করা হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top