News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে জারি করা হয়েছে লকডাউন-কারফিউ নির্দেশ অমান্যে এক বছরের জেল : মুখ্যসচিব
Image

রাজ্যে জারি করা হয়েছে লকডাউন-কারফিউ নির্দেশ অমান্যে এক বছরের জেল : মুখ্যসচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ রাজ্যে লকডাউন- কারফিউ জারি করা হয়েছে৷ মূলত, করোনা ভাইরাস মোকাবিলায় এই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে৷ আদেশ অমান্য হলে এক বছরের জেল হবে৷ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করার সাথে রাজ্যবাসীকে এ ভাবেই সতর্ক করেছেন মুখ্যসচিব মনোজ কুমার৷


রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আজ বলেন, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সারা দেশেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সে মোতাবেক ত্রিপুরায় কোভিড-১৯ মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার৷ তাঁর কথায়, কোভিড-১৯ প্রতিরোধে সীমান্তে যাতায়াত নিষিদ্ধ, ট্রেন, বাস চলাচলে বিধিনিষেধ, দোকান, সিনেমা হল, সুকল, কলেজ, সুইমিং পুল, ব্যায়ামাগার বন্ধ করা হয়েছে৷ শুধু তা-ই নয়, জমায়েত আটকানোর জন্য ১৪৪ ধারাও জারি করা হয়েছে৷ তবুও, এই মহামারির পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন পড়েছে৷ এদিন মুখ্যসচিব জানিয়েছেন, রাস্তায় তিনের অধিক একত্রে যাতায়াত করতে পারবেন না কেউই৷ শুধু তাই নয় প্রত্যেক পরিবারের যেকোন একজন ব্যক্তি প্রয়োজনে বাড়ি থেকে বেরুতে পারবেন৷ সেক্ষেত্রে অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরুলে ব্যবস্থা নেওয়া হবে৷ শুধু তাই নয়, যেকোনও দোকানে বিক্রেতা সহ তিনজন একত্রে থাকতে পারবেন৷ এই আদেশ অমান্য হলে নির্দিষ্ট ধারায় আইনী ব্যবস্থা নেওয়া হবে৷


তাই, অ্যাপিডেমিক ডিজিজ ্যক্ট ১৮৯৭-এর ২ ধারা, দুযর্োগ মোকাবিলা আইন ২০০৫ এবং ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারা মোতাবেক ত্রিপুরায় লকডাউন কারফিউ জারি করা হয়েছে৷ আজ দুপুর ২-টা থেকে ৩১ মার্চ বিকেল ৫-টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন মুখ্যসচিব৷ এই সময়ের মধ্যে আদেশ অমান্য হলে এক বছরের জন্য কারাবাসের সাজা ভুগতে হবে৷ তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান, বাজার এই আদেশের বাইরে রাখা হয়েছে৷ তাতে, রেশন দোকান, দুধ, মিষ্টি, ফল, সব্জি, মাংস, মাছ বিক্রয় কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে৷ এছাড়া, হাসপাতাল, ঔষুধের দোকান, চশমার দোকান, চিকিৎসা সম্পর্কিত সামগ্রী বিক্রয় এবং উৎপাদক ও পরিবহণ এই আদেশের বাইরে রাখা হয়েছে৷ শুধু তাই নয়, পেট্রল পাম্প, রান্নার গ্যাস বিক্রয় কেন্দ্র, খাবার ও ঔষুধ হোম ডেলিভারি, ব্যাঙ্ক, এটিএম, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া-কেও ওই আদেশের বাইরে রাখা হয়েছে৷


রাজে পণ্য পরিবহণে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি৷ তবে, সরকারি এবং বেসরকারি যাত্রী পরিবহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ মুখ্যসচিব বলেন, কোনও সরকারি কর্মচারী এখন ছুটিতে যেতে পারবেন না৷ শুধু তাই নয়, অগ্রিম ছুটির অনুমতিও বাতিল করা হয়েছে৷ কেবল মাত্র মাতৃত্বকালীন ছুটির অনুমতি দেওয়া হয়েছে৷ শারীরিক অসুস্থতার জন্য ছুটি চিকিৎসকদের সুপারিশে মিলবে৷ এদিকে, বিভিন্ন সরকারি অফিস খোলা রাখার বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে৷ তিনি জানান, বিভিন্ন দপ্তর প্রধানরা সরকারী কর্মচারীদের ডিউটি রোস্টার তৈরী করবেন৷ প্রয়োজন নেই এমন কর্মচারীরা বাড়িতে থাকবেন৷ প্রয়োজনে তলব করা হবে৷


অন্যদিকে, ধর্মীয় স্থানগুলি আপাতত বন্ধ রাখার জন্য আদেশ জারি করা হয়েছে৷ তাছাড়া, কোভিড-১৯ মহামারি নিয়ে বিভ্রান্তিকর খবর কিংবা গুজব ছড়ানো হলে দুযর্োগ মোকাবিলা আইন ২০০৫-এর ধারা ৫৪ মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ ইন্দো-বাংলা সীমান্ত অতিক্রমে বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ মুখ্যসচিবের জারি বিজ্ঞপ্তি অনুসারে, লকডাউন কারফিউ-এর আদেশ লঙ্ঘন হলে অ্যাপিডেমিক ডিজিজ কন্েন্টাল অ্যাক্ট ১৮৯৭-এর ধারা ১৮৮, ২৬৯ এবং ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ২৭১ ধারা ও দুযর্োগ মোকাবিলা আইন ২০০৫ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top