News Flash

  • Home
  • Uncategorized
  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কঠোর মহকুমা প্রশাসন
Image

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কঠোর মহকুমা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ ৷৷ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রুখতে প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করেছে৷ কোনভাবেই কৃত্তিম সঙ্কট তৈরি করা যাবে না৷ সদর এসডিএম রবিবার জনতা কার্ফুর দিনেই মহারাজ বাজারে ত্রিপুরা হোলসেল গ্লোসারী মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্য ভবনে এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন৷


সদর এসডিএম অসীম সাহা ত্রিপুরা হোলসেল গ্লোসারী মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যান, কৃত্তিম সঙ্কট সৃষ্টি করে দ্রব্যমূল্যের অধিক মূল্য নিতে দেওয়া হবে না৷ অ্যাসোসিয়েশন কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন দ্রব্যমূল্যের কোন ধরনের মূল্যবৃদ্ধি ঘটেনি৷ পর্যাপ্ত মজুতও রয়েছে৷ নির্ধারিত মূল্যেই তারা সামগ্রী বিক্রি করছেন৷ এ ধরনের প্রয়াস জারি থাকবে বলে তারা জানান৷ এসডিএম ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোথাও অধিক মূল্য আদায়ের খবর পেলে এবং সত্যতা মিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এমনকি দোকান সিল করে দেওয়া হবে৷


এসডিএম জানান, প্রশাসনের কাছে খবর রয়েছে কিছু কিছু নিত্য প্রয়োজনীয় জিনিষের সঙ্কট দেখা দিয়েছে৷ ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্য আদায় করছে৷ এসডিএম জানান, পাইকারী দোকানদাররা অধিক মূল্য নিচ্ছে না৷ কিছু কিছু খুচরো ব্যবসায়ী অতিরিক্ত মূল্য আদায় করছে বলে খবর রয়েছে৷ তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসডিএম৷ ব্যবসায়ীদের তরফে এই সঙ্কটময় মুহূর্তে ক্রেতাদের কাছ থেকে কোনভাবেই অধিক মূল্য আদায় করবেন না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ জনগণকে নিত্যদ্রব্য নিয়ে চিন্তিত না হতেও আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top