News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ৩১ মার্চ পর্যন্ত যাতায়াতে নিষেধাজ্ঞা
Image

আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ৩১ মার্চ পর্যন্ত যাতায়াতে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ করোনা ভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে যাতায়াতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ শুধু সরকারি পদস্থ আধিকারিক এবং কূটনীতিবিদ পাসপোর্টধারীদের যাতায়াতে অনুমতি দেওয়া হবে৷ ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে রাজ্যের গৃহ দফতরের প্রধানসচিব বিকে সাহু নির্দেশিকা জারি করেছেন৷
করোনা ভাইরাস সারা বিশ্বের জন্য ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ ভারতেও এই ভাইরাস ছড়িয়ে পড়ছে৷ এতে দেশের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণের দিকে এগিয়ে চলেছে৷ তাই সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল জানিয়েছিলেন, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে যাতায়াত বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে আলোচনা করবেন রাজ্যের মুখ্যসচিব৷ কারণ, আমাদের দেশে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হলেও, বাংলাদেশে আন্তর্জাতিক বিমান চলাচল করছে৷ সেক্ষেত্রে বিদেশ থেকে যাত্রীরা বাংলাদেশ হয়ে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ত্রিপুরা তথা ভারতে প্রবেশ করতে পারবেন৷ এতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে যচ্ছে৷ তাই আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট সম্পূর্ণ বন্ধ করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷


সে মোতাবেক রাজ্যের মুখ্যসচিব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে যোগাযোগ করেছেন এবং পরিস্থিতি সম্পর্কে অবহিত করে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট বন্ধ করার অনুমতি পেয়েছেন৷ আজ রবিবার ত্রিপুরার গৃহ দফতরের প্রধান সচিব বি কে সাহু আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে ইমিগ্রেশন বন্ধের নির্দেশিকা জারি করেছেন৷ নির্দেশিকা অনুসারে করোনা ভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অ্যাপিডেমিক ডিজিজ অ্যাক্ট ১৮৯৭ এবং দুর্যোগ মোকাবিলা আইন ২০০৫-এর ৩৮ ধারা অনুসারে আগরতলা ইমিগ্রেশন ল্যান্ড দিয়ে যাত্রীদের যাতায়াতে ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ শুধুমাত্র পদস্থ সরকারি আধিকারিক এবং কূটনীতিবিদ পাসপোর্টধারীরা ওই আদেশের আওতার বাইরে থাকবেন৷ তাছাড়া, পণ্য পরিবহণে কোনও বিধি নিষেধ আরোপ করা হয়নি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top