News Flash

  • Home
  • Uncategorized
  • এডহক শিক্ষকদের নতুন নিয়োগের জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া নতুন প্রতারণার জাল : বিরোধী দলনেতা
Image

এডহক শিক্ষকদের নতুন নিয়োগের জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া নতুন প্রতারণার জাল : বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ ৩১ মার্চ ১০৩২৩ এডহক শিক্ষকদের চাকুরীর মেয়াদ শেষ হচ্ছে৷ এরই মধ্যে রাজ্য সরকার তাদের অন্য দপ্তরে নিয়োগের চিন্তাভাবনা করেছে এবং এজন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে৷ রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়টিকে নতুন করে প্রতারণার জাল বলে কটাক্ষ করলেন বিরোধী দলেনতা মানিক সরকার৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করে মানিক সরকার বলেন, বামফ্রন্ট সরকার ১৩০০০ পদ সৃষ্টি করেছিল তাদের জন্য, সেই সাথে যারা যোগ্য হবেন তারাও আবেদন করার সুযোগ পেয়েছিল৷ সেই মোতাবেক ইন্টারভিউও নেওয়া হয়েছিল৷ এখন বিজেপি অইপিএফটি সরকার বিভিন্ন দপ্তরে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে৷


এই প্রসঙ্গে মানিক সরকার বলেন, আর মাত্র ১১দিন বাকি রয়েছে৷ এই ১১ দিনের মধ্যে কি এডহক শিক্ষকদের চাকুরীর ব্যবস্থা করা সম্ভব হবে৷ এই ১১ দিন পর তাদের পরিবার পরিজনদের জন্য কিভাবে টাকার ব্যবস্থা করবেন৷ এইসব প্রশ্ণগুলি উঠছে৷ তাই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতারণার জাল বিছানোর অভিযোগ করেছেন৷ সেই সাথে তিনি বলেন, এডহক শিক্ষকরা ওইসব গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য ইন্টারভিউ দেবেন, তাহলে অন্য বেকারদের কি ওইসব পদে ইন্টারভিউর সুযোগ দেওয়া হবে না৷ মানিক সরকারের সাফ কথা, বামফ্রন্ট সরকার যেই পথে এগিয়েছিল সেই পথেই তো বিজেপি আইপিএফটি জোট সরকার এগুচ্ছে৷ তাহলে যে ১৩০০০ পদ সৃষ্টি করে ইন্টারভিউ নিয়ে নেওয়া হয়েছিল সেই প্রক্রিয়াকে কার্য্যকর করলেই তো সমস্যা মিটে যায়৷ সময়ও ব্যয় হবে না৷ তাছাড়া সুপ্রিম কোর্টে যাওয়ার কি প্রয়োজন৷ চাকুরী দেবে রাজ্য সরকার৷ চাকুরীতে জটিলতা সৃষ্টি হলে আদালতের দ্বারস্থ হওয়া যেতে পারে৷


বিরোধী দলেনতা আরও বলেন, ১০৩২৩ সম্পর্কে যে অবস্থান সুপ্রিম কোট নিয়েছে তার সাথে একমত ছিলাম না৷ কিন্তু, বিচার ব্যবস্থার প্রতি অসম্মান করার ইচ্ছা নেই৷ সুপ্রিম কোর্ট যেহেতু সিদ্ধান্ত নিয়েছে একমত না হলেও কার্যকর করতে হয়েছে বামফ্রন্ট সরকারকে৷ তারপরও আমরা তো তাদের ভেসে যেতে দিতে পারিনা৷ এদের কি হবে৷ এদের ভবিষ্যত কি৷ সেই সময় নতুন সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথাগুলি উত্থাপিত হয়েছে৷ দায়িত্বশীল ভূমিকা পালন করব এই প্রতিশ্রুতি রেখে বলেছিলাম আমরা এদের ভেসে যেতে দিতে পারি না৷ শিক্ষা দপ্তর, সমাজ কল্যাণ দপ্তর একসাথে মিলে কথা বলে আইন দপ্তর তার সাথে যুক্ত হয়৷ বিকল্প একটি রাস্তা আসে৷ নতুন পদ সৃষ্টি করা হয়৷ রিক্রুটম্যান্ট রুলস চূড়ান্ত হয়৷ ইন্টারভিউ চূড়ান্ত হয়৷ ১০৩২৩ এবং এর বাইরেও রুল অনুযায়ী যারা পড়েন তাদের অনেকেই ইন্টারভিউ বোর্ডে বসেন৷ প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল৷ এরই মধ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়৷ আমাদের তরফ থেকে সঙ্গত, বিকল্প ও বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করেছিলাম৷কিন্তু বিধানসভা নির্বাচন চলে আসায় আর চাকুরী দেয়া সম্ভব হয়নি৷


প্রথমত ১০৩২৩ নষ্ট করার জন্য মামলাগুলি কারা করেছিলেন তা সবার জানা৷ বিকল্প ব্যবস্থা আটকাবার জন্য কারা মামলা করেছেন তাও সবার জনা৷ সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় সেই সৃষ্ট পদগুলিতে নিয়োগ করা যাবে না৷ আমরা অপেক্ষা করছিলাম৷ বিজেপি যে নির্বাচনি ইস্তেহার তাতে উল্লেখ করেছে সরকর গঠন করতে পারলে একটি মানবিক দিক বিচার বিবেচনা করবে৷ আমরা তখন অবাক হয়েছি৷ বিস্মিত হয়েছি৷ এসব কি বলছেন বিজেপি নেতারা৷


এখন তো সময় শেষ হয়ে আসছে৷ আজ মার্চের কুড়ি তারিখ৷ এগার দিন বাকি আছে৷ আন্দোলনের কর্মসূচি নিয়েছে ১০৩২৩৷ তাই আমরা বিজেপি জোট সরকারের কাছে দাবী জানাচ্ছি, ১০৩২৩ এর স্থায়ী সমাধান করতে হবে৷ তাদের মধ্যে মৃতদের পরিবারে একজনকে চাকুরী দেওয়া হোক৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top