News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনাথপুর হাই সুকলের বাউন্ডারি ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
Image

শ্রীনাথপুর হাই সুকলের বাউন্ডারি ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ কৈলাশহর মহকুমার অধীন গৌরনগর ব্লকের অন্তর্গত শ্রীনাথপুর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য ১৭ লক্ষ ৮৫ হাজার টাকা বরাদ্দ করা হয়৷ টেন্ডারের মাধ্যমে কাজটি পায় সোহাগ মিয়া নামে এক ঠিকেদার৷ ১৭ জানুয়ারি থেকে কাজও শুরু হয়৷ কাজের টেন্ডার সোহাগ মিয়া পেলেও কাজের ঠিকাদারি করছে ওয়ারিস মিয়া নামে অপর এক ঠিকেদার৷
কাজ শুরুর প্রথম থেকেই কাজের গুণমান নিয়ে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়৷

কিন্তু স্থানীয়দের অভিযোগের প্রতি কর্ণপাত করতে না রাজ ঠিকেদার ওয়ারিশ মিয়া৷ স্থানীয়দের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এই কাজে সঠিক রড ব্যবহার করা হয়নি, প্রয়োজনের তুলনায় সিমেন্টের পরিমাণ কম ব্যবহার করা হচ্ছে৷ যার ফলে নির্মাণকাজের কিছু দিন পর হাত দিয়ে বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলা যাচ্ছে৷ নির্মাণ চলাকালীন সময়ে স্থানীয়রা প্রথমে গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারাণ সিংহ কে এই বিষয়ে অবগত করেছে৷ তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷


স্থানীয় এই বিষয়ে এলাকার জেলা পরিষদের সদস্য জামশেদ আলীকে অবগত করে৷ এতেও কোন কাজ হয়নি৷ এমনকি স্থানীয়দের তরফ থেকে অভিযোগ ওঠার পর ঠিকেদারের পক্ষ থেকে স্থানীয়দের বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে অভিযোগ স্থানীয়দের৷স্থানীয়দের আশঙ্কা নির্মাণের কয়েক মাস পর যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে বাউন্ডারী ওয়ালটি৷ এতে করে বিদ্যালয়ের পড়ুয়ারা যে কোন ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে৷ এই নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মনে৷ দাবি উঠেছে সংশ্লিষ্ট দপ্তর অবিলম্বে বিষয়টির প্রতি নজর দিক৷ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top