News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিকর্তাকে একগুচ্ছ প্রস্তাব ডক্টর এসোসিয়েশনের
Image

করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিকর্তাকে একগুচ্ছ প্রস্তাব ডক্টর এসোসিয়েশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ অল ত্রিপুরা ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার রাজ্য শিক্ষা অধিকর্তা রাধা দেববর্মার কাছে বিভিন্ন দাবিতে ডেপুটেশান ও স্মারক লিপি প্রদান করা হয়৷ ডেপুটেশান প্রদানকালে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক ডাঃ রাজেশ চৌধুরী ও যুগ্ম সম্পাদক ডাঃ কনক চৌধুরী৷ গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারি বলে ঘোষণা করেছে৷ রাজ্যেও এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে৷
ত্রিপুরা ডক্টর অ্যাসোসিয়েশন করোনা ভাইরাস মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতার বিষয় নিয়ে বুধবার ডেপুটেশান প্রদানকালে বেশ কিছু প্রস্তাব পেশ করেছে৷

প্রস্তাবগুলির মধ্যে উল্লেখযোগ্য হল , করোনা ভাইরাস ঠেকাতে প্রত্যেক জেলাতে কোয়ারেন্টাইন ওয়ার্ড স্থাপন করতে হবে ঐসব ওয়ার্ডে সন্দেহভাজনদের চৌদ্দ দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করা হবে, জিবি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডকে আরও অত্যাধুনিক করতে হবে৷ শুধু তাই নয় পরিস্থিতি যদি কোনও কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায় সেজন্য সরকারী কোন ভবন বা হোটেলে প্রয়োজনী মেডিক্যাল প্রস্তুতি রাখার জন্যও সুপারিশ করা হয়েছে৷


সর্বোপরি, যারা চিকিৎসা করবে তাদের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পরিকাঠামো প্রদান করতে হবে৷ কেননা যারা চিকিৎসা করবেন তারা জীবনের ঝঁুকি নিয়েই কাজ করতে বাধ্য হবেন৷ সরকারীভাবে প্রত্যেক স্বাস্থ্য কর্মীর জন্য মার্কসের ব্যবস্থা করতে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷ স্বাস্থ্য অধিকর্তা রাধা দেববর্মা ত্রিপুরা ডক্টর অ্যাসোসিয়েশনে প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করেছেন৷ এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাস্থানে কথা বলবেন বলে আশ্বস্থ করেছেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top