News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : নজরদারিতে ৫১ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ১, কোন আক্রান্ত নেই
Image

করোনা : নজরদারিতে ৫১ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ১, কোন আক্রান্ত নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ করোনা ভাইরাস নিয়ে এখনো আতঙ্কিত হওয়ার কোন প্রয়োজনীয়তা নেই৷ কারণ, ত্রিপুরায় এখনো ওই ভাইরাসে আক্রান্তের কোন খবর নেই৷ অভয় দিয়ে পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা বলেন, আপাতত ৫১ জন বাড়িতে নজরদারিতে এবং ১ জন জি বি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন৷ এদিকে, আজ সারাদিনে সিপাহীজলা জেলা এবং উত্তর জেলায় করোনা আক্রান্তের খবর প্রচারিত হয়েছিল৷ কিন্তু, প্রাথমিক পরীক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাসে আক্রান্তের কোন লক্ষণ পাওয়া যায়নি৷


আজ ডাঃ রাধা দেববর্মা বলেন, করোনা ভাইরাস নিয়ে পরিস্থিতির উপর ক্রমাগত নজরদারি চালানো হচ্ছে৷ তাঁর কথায়, এখন পর্যন্ত ৮৫ জনকে বাড়িতে নজরদারিতে রাখা হয়েছিল৷ তাদের মধ্যে ৩৪ জন ইতিমধ্যে ১৪ দিন অতিক্রান্ত করেছেন৷ কিন্তু, তাদের শরীরে করোনা ভাইরাসে আক্রান্তের লক্ষণ পাওয়া যায়নি৷ বাকি ৫১ জন বর্তমানে নজরদারিতে রয়েছেন৷ তিনি বলেন, করোনা আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে ছিলেন কিংবা করোনা ভাইরাসে প্রভাবিত এলাকা থেকে এসেছেন এমন ব্যক্তিদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে৷ মূলত, তাদের উপর নজরদারির জন্যই কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে৷


এদিন তিনি বলেন, এখন পর্যন্ত ৩ জন রোগীকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছিল৷ তাদের মধ্যে দুই জনকে ছেড়ে দেওয়া হয়েছে৷ ১ জন বর্তমানে জি বি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন৷ তিনি আরও জানান, ত্রিপুরায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুই জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ কিন্তু, তাদের রক্তে ভাইরাস পাওয়া যায় নি৷


মঙ্গলবার বিশ্রামগঞ্জ থানাধীন দক্ষিন চড়িলাম এলাকার কড়ইমুড়া গ্রামের বাসিন্দা রকসান মিয়ার বাড়িতে মালয়েশিয়া থেকে এক যুবক আসেন৷ তার নাম সুজন মিয়া৷ খবর পেয়ে বুধবার দুপুরে করোনা ভাইরাস সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রঞ্জন বিশ্বাস একটি মেডিকেল টিম তার বাড়িতে পাঠান৷ মেডিকেল টিমের পরীক্ষা নিরীক্ষার পর ডাঃ রঞ্জন বিশ্বাস জানান, ওই যুবকের শরীরে করোনা ভাইরাসের কোন সংক্রমন পাওয়া যায়নি৷ তার জ্বর, সর্দি, কাশি কিছুই হয়নি৷ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরও জানান, মালয়েশিয়া থেকে আসা এই যুবককে আগামী ১৪ দিন বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ বাড়িতে তিনি চিকিৎসকদের নজরদারিতে থাকবেন৷ তিনি বলেন, চিকিৎসকের টিম প্রতিদিন বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেবেন৷ এদিকে, সিপাহীজলা জেলাতে আরও ছয়জন রাজ্যের অথবা দেশের বাইরে থেকে ত্রিপুরায় এসেছেন, এমন খবর পেয়েছে স্বাস্থ্য দফতর৷ খোঁজ চলছে বলে জানান ডাঃ রঞ্জন বিশ্বাস৷


এদিকে উত্তর ত্রিপুরা জেলায় কাঞ্চনপুরে জনৈকা বিদেশী সাইক্লিস্ট-কে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে পাঠানো হয়েছিল কিন্তু, প্রাথমিক পরীক্ষার পর তাঁর দেহে ভাইরাসে আক্রান্তের কোন লক্ষণ পাওয়া যায়নি৷ কাঞ্চনপুর মহকুমা স্বাস্থ্য আধিকারিক বলেন, ওই মহিলা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন৷ সাইকেলে তিনি সারা বিশ্ব ভ্রমণ করছেন৷ সম্প্রতি তিনি মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং সেখানে ছয়দিন থাকার পর আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ত্রিপুরায় প্রবেশ করেন৷ তিনি বলেন, ভাঙমুন যাওয়ার পথে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ কাঞ্চনপুর নাকা পয়েন্টে পুলিশ ওই বিদেশী নাগরিককে আটকায় এবং হাসপাতালে খবর দেয়৷ পরীক্ষা-নিরীক্ষায় ওই মহিলার দেহে ভাইরাসের সংক্রমণের কোন লক্ষণ পাওয়া যায়নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top