News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আক্রান্ত এক ভারতীয় সেনা জওয়ান
Image

করোনায় আক্রান্ত এক ভারতীয় সেনা জওয়ান

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : করোনাভাইরাস এবার থাবা বসাল ভারতীয় সেনাবাহিনীতে। চিনা ভাইরাসে আক্রান্ত লাদাখ স্কাউটসের এক জওয়ান।এই প্রথম  সেনাবাহিনীর কোনও জওয়ান এই রোগে আক্রান্ত হল।

উল্লেখ করা যেতে পারে করোনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগেই নির্দেশিকা জারি করা হয়েছিল সেনাবাহিনীর তরফে। সেই অনুযায়ী সেনা জওয়ানদের গতিবিধির উপরও বিধি বলবৎ করা হয়েছিল। কিন্তু কোনও কিছুর তোয়াক্কা না করে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে লাদাখে গিয়েছিলেন ওই জওয়ান। বাড়ি থেকে ফিরে কাজে যোগ দেওয়ার পর  চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করে জানতে পারেন যে ওই জওয়ানের করোনা হয়েছে। এই প্রথম সেনাবাহিনীর কোনও সদস্যের শরীরে করোনা পাওয়া গেল। ওই সেনা জওয়ানের বাবা সম্প্রতি ইরান থেকে ফিরেছিল। তার শরীরেও করোনার জীবাণু পাওয়া গিয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top