News Flash

  • Home
  • Uncategorized
  • জনগণের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপের অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে তুলল কংগ্রেস
Image

জনগণের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপের অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে তুলল কংগ্রেস

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : কেন্দ্রের বিরুদ্ধে জনগণের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করার অভিযোগ তুলল কংগ্রেস। বুধবার সংসদ চত্বরে দাঁড়িয়ে বর্ষীয়ান কংগ্রেস সাংসদ মণীষ তিওয়ারির অভি্যোগ তোলেন যে সেলফোন কোম্পানিগুলির থেকে কল ডাটা রেকর্ড চেয়েছে কেন্দ্র। এমন কাজ করে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের উপর কুঠারাঘাত করা হয়েছে।

এদিন মণীষ তিওয়ারি জানিয়েছেন, যে তথ্য উঠে আসছে, তা ভয়াবহ। সরকার প্রতিটি নাগরিকদের উপর নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এমন কাজ করে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে নির্দেশিত রাইট টু প্রাইভেসির উপর আঘাত হানা হয়েছে। আগাম অশুভ ষড়যন্ত্রের ফল এটি। সুপ্রিম কোর্ট রাইট টু প্রাইভেসিকে জনগণের মৌলিক অধিকারের হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্রমাগত তা ভেঙে চলেছে। তিনি বলেন, ‘সরকার টেলিফোন কোম্পানিগুলির কাছ থেকে কয়েকজন ব্যক্তির কল ডিটেল চেয়ে পাঠিয়েছে। এতে করে জনগণের ব্যক্তিগত পরিসরে কুঠারাঘাত করা হয়েছে। কোনও আইনের বলে সরকার এমন সিদ্ধান্ত নিল, তা জানতে চাওয়া হয়েছে প্রশাসনের কাছে? জনগণের মৌলিক অধিকারের উপর আঘাত হানা হয়েছে।’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top