News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএনএল নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র
Image

বিএসএনএল নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : বিএসএনএল বন্ধ করে দেওয়া এবং বিক্রি করে দেওয়ার কোনও সিদ্ধান্ত পরিকল্পনা সরকারের নেই। বুধবার সংসদের নিম্নকক্ষ দাঁড়িয়ে দ্ব্যর্থহীন ভাষায় সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে এই কথা বলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

এদিন লোকসভার প্রশ্নোত্তর পর্বে আরএসপি সাংসদ এনএসপি প্রেমাচন্দ্রনের প্রশ্ন উত্তরে রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, বিএসএনএলের পুনরুজ্জীবনের জন্যে গতবছর সরকার প্যাকেজ এনেছিল। ২০১৯ সালের ১ অক্টোবর পর্যন্ত এই সংস্থার ১,৫৫,২৯৬ কর্মীর মধ্যে ৭৮,৫৬৯ স্বেচ্ছাবসর নিয়েছে। কর্মীদের মাইনের দিতে দেরি হওয়ার প্রশ্নের উত্তরে রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, বিএসএনএলের চুক্তিভিত্তিক কর্মীদের মাইনে দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারের। বিএসএনএল এবং এমটিএমএলের পুনরুজ্জীবনের বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়েছে কেন্দ্র। টেলিকমুউনিকেশনের ক্ষেত্রে এই দুই রাষ্ট্রায়ত্ব সংস্থার গুরুত্ব অপরিসীম। দীর্ঘ সময় ধরে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে বিএসএনএল। ২০১৪-১৫ এবং ২০১৫-১৬-তে পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বিএসএনএলের স্থায়ীকর্মীদের মাইনে ফেব্রুয়ারি পর্যন্ত মিটিয়ে দেওয়া হয়েছে। স্বেচ্ছাবসর প্রকল্প কেবল মাত্র স্থায়ী কর্মীদের জন্য প্রযোজ্য ছিল। ২০১৯ সালের ৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্প কার্যকর ছিল।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top