News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী এক-মাস প্রতিবাদ কর্মসূচি-জনসভায় অংশ নেবে না বিজেপি : জে পি নাড্ডা
Image

আগামী এক-মাস প্রতিবাদ কর্মসূচি-জনসভায় অংশ নেবে না বিজেপি : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের প্রেক্ষিতে আগামী এক-মাস কোনও ধরনের প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি রাখবে না ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| এমনকি আগামী এক-মাস কোনও জনসভাও করা হবে না বিজেপির পক্ষ থেকে| বুধবার এমনটাই জানিয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা| জে পি নাড্ডা এদিন বলেছেন, ‘মঙ্গলবার সংসদীয় পার্টির বৈঠকে প্রধানমন্ত্রী অনুরোধ জানিয়েছিলেন, করোনার প্রেক্ষিতে যে কোনও ধরনের আন্দোলন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি থেকে বিরত থাকা উচিত আমাদের| তাই বিবেচনা করা হয়েছে, আগামী এক-মাস কোনও ধরনের প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবে না বিজেপি|’

দলীয় নেতৃত্বের উদ্দেশে জে পি নাড্ডা আরও জানিয়েছেন, এই সময়ের মধ্যে যদি দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট আধিকারিক অথবা রাজনৈতিক নেতাকে স্মারকলিপি জমা দিতে হয়, তাহলে ৪-৫ জন দলীয় কর্মী স্মারকলিপি জমা দেবেন, কিন্তু জমায়েত এড়িয়ে চলুন| সমস্ত রাজ্য ইউনিটকে এ বিষয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে এবং বিজ্ঞপ্তি জারি করা হয়েছে|’ অর্থাত্ করোনাভাইরাস রুখতে আগামী এক-মাস কোনও ধরনের আন্দোলন কর্মসূচিতে অংশ নেবে না ভারতীয় জনতা পার্টি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top