News Flash

  • Home
  • Uncategorized
  • ২০ মার্চ থেকে বিধানসভার অধিবেশন, প্রথম দিনই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী
Image

২০ মার্চ থেকে বিধানসভার অধিবেশন, প্রথম দিনই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ ত্রিপুরায় ২০২০-২১ অর্থ বছরের জন্য বাজেট পেশ হবে আগামী ২০ মার্চ৷ অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা ওই বাজেট পেশ করবেন৷ ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে ২০ মার্চ, চলবে ২৬ মার্চ পর্যন্ত৷ ৫ দিনের বাজেট অধিবেশনে অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব, ৫ বছরে অতিরিক্ত খরচের হিসাবের পাশাপাশি তিনটি বিল পেশ করবে সরকার৷ সোমবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


এ-বিষয়ে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ বলেন, বিভিন্ন রাজ্য করোনা ভাইরাসের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিধানসভা অধিবেশন স্থগিত রেখেছে৷ তবে, ত্রিপুরায় আপাতত বাজেট অধিবেশন স্থগিত রাখার কোনও প্রয়োজনীয়তা নেই৷ তাঁর বক্তব্য, বিধানসভা অধিবেশন চলাকালীন পরিস্থিতি অস্বাভাবিক রূপ নিলে তখন স্থগিত রাখার বিষয়ে চিন্তাভাবনা করা হবে৷


তাঁর কথায়, আগামী ২০ মার্চ থেকে বাজেট অধিবেশন শুরু হবে৷ চলবে ২৬ মার্চ পর্যন্ত৷ বাজেট অধিবেশনের প্রথম দিনেই ২০২০-২১ অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ এছাড়া অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পেশ করার পাশাপাশি গত ৫ বছরে অতিরিক্ত খরচের হিসাবও দেবেন তিনি৷ পরিষদীয় মন্ত্রীর বক্তব্য, বাজেট অধিবেশনের প্রথম দিনের শেষ বেলায় ২০২০-২১ অর্থবর্ষের বাজেটের উপর আলোচনা শুরু হয়ে যাবে৷ চলবে ২৪ এবং ২৫ মার্চ৷ ২৬ মার্চ ভোটাভুটির পর অধিবেশন সমাপ্ত হবে৷ তিনি বলেন, আগামী অধিবেশনে ত্রিপুরা সরকার তিনটি বিল আনবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top