News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে ব্রাউনসুগার সহ এক যুবকে পুলিশের জালে
Image

কৈলাসহরে ব্রাউনসুগার সহ এক যুবকে পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ মার্চ ৷৷ উনকোটি জেলার পুলিশ সুপারের দেওয়া তথ্য ধরে গভীর রাতে কৈলাসহর থানার পুলিশ ব্রাউন সুগার সহ আটক করল এক যুবককে৷ রবিরার রাত আণুমানিক বারোটা নাগাদ উনকোটি জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর দেওয়া তথ্য অনুযায়ী কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা জানতে পারে যে কৈলাসহর থেকে টিলাবাজার ব্রাউন সুগার পাচার হবে৷ সেই মোতাবেক কৈলাসহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী যৌথভাবে কৈলাসহর থেকে টিলাবাজার যাওয়ার রাস্তার দুটি জায়গায় ওৎ পেতে বসে থাকে৷


রাত বাড়ার সাথে সাথে পুলিশ দেখতে পায় যে তথ্য অনুযায়ী একটি কালো সুপার স্পেন্ডার বাইক নিয়ে একটি যুবক আসছে৷ প্রথমদিকে পুলিশে যুবকটিকে আটক করতে চাইলেও সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তী সময় পুলিশের তৎপরতায় সেই যুবককে আটক করা যায়৷ প্রাথমিক তল্লাশিতে এই যুবকের কাছ থেকে একটি প্যাকেট ১২ গ্রাম ১০ মিলিগ্রাম পরিমাণ এর ব্রাউন সুগার উদ্ধার হয়েছে৷ পাশাপাশি টিআর০২ডি-৫১৪৮ নাম্বালের সুপার স্প্লেন্ডার বাইক পুলিশ হেফাজতে নিয়েছে৷ প্রাথমিকভাবে জানা গেছে এই যুবকের নাম প্রসেনজিৎ দেব বয়স (২৬)৷ বাড়ি কৈলাসহর চিড়াকুটি এলাকার ৩ নং ওয়ার্ডে৷

দীর্ঘদিন ধরে কৈলাসহর মহকুমার শহর উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় অবাধে সামগ্রী সেবন ও বিক্রির পাশাপাশি বাংলাদেশে পাচারের ঘটনার খবর পুলিশের কাছে থাকলেও হাতে তেমন কোন সাফল্য উঠে আসেনি৷ কারণ বেশ কয়েকবার পুলিশ রেট করলেও তথ্য প্রমাণের অভাবে অপরাধীদের শনাক্তকরণ সম্ভব হয়নি৷ রবিবার রাতেই এই সাফল্যে নেশা বাণিজ্যের মূল চক্রীদের সামনে আনতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছে পুলিশ৷ আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের নামধাম উদ্ধারের চেষ্টা চালাচ্ছে৷ এনডিপিএস ধারায় এব্যাপারে মামলা গৃহীত হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top