News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় কেন্দ্রের গাফিলতি নিয়ে সরব পি চিদম্বরম
Image

করোনা মোকাবিলায় কেন্দ্রের গাফিলতি নিয়ে সরব পি চিদম্বরম

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : করোনাভাইরাস মোকাবিলায় পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি কেন্দ্র বলে দাবি করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম।

গোটা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা কমপক্ষে  ১১০। এমন পরিস্থিতিতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, করোনা মোকাবিলায় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে সমাধান সূত্র বের করা উচিত কেন্দ্রের। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে প্রধানমন্ত্রীর বার্তালাপ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সার্ক ও জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলতেই পারেন। কিন্তু তার থেকে জরুরি হচ্ছে দেশের অন্দরে বিভিন্ন প্রশাসনিক এবং সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তিদের মধ্যে আলোচনা করা। এই মুহূর্তে কঠোর, দৃঢ় ও নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়া উচিত কেন্দ্রের।

বর্তমানে করোনা মোকাবিলায় কেন্দ্রের তুলনায় রাজ্য সরকারগুলি যে এগিয়ে রয়েছে এমন দাবি করে তিনি বলেন, করোনা মোকাবিলায় কেন্দ্রের তুলনায় এগিয়ে রয়েছে রাজ্যগুলি। রাজ্য সরকার করোনা মোকাবিলায় অনেক ভাল এবং সাহসী পদক্ষেপ অবলম্বন করেছে। ফলে রাজ্যগুলির সঙ্গে কথা বলা উচিত কেন্দ্রের। প্রধানমন্ত্রী এবং রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বৈঠক হওয়াটা জরুরি। রাজ্যের কার্যপদ্ধতি অবলম্বন করা উচিত কেন্দ্রের।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top