News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ত ঘোটালা : আরও দুই অবসরপ্রাপ্ত আধিকারিককে ওয়াই পি সিংয়ের মুখোমুখি বসাবে ক্রাইম ব্রাঞ্চ
Image

পূর্ত ঘোটালা : আরও দুই অবসরপ্রাপ্ত আধিকারিককে ওয়াই পি সিংয়ের মুখোমুখি বসাবে ক্রাইম ব্রাঞ্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ রাজ্যের সর্ববৃহৎ আর্থিক কেলেঙ্কারি পূর্ত ঘোটালায় আরও দুই প্রাক্তন আমলাকে ধৃত প্রাক্তন মুখ্যসচিব ওয়াইপি সিঙের মুখোমুখি বসিয়ে জেরা করবে ক্রাইম ব্রাঞ্চ৷ তাই, ত্রিপুরা হাইকোর্টে ওয়াই পি সিঙের জামিন মামলায় ওই আবেদনে আরও সাতদিন সময় চাওয়া হয়েছে৷ উচ্চ আদালত ওই আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন ২০ মার্চ ধার্য করেছে৷


এ-বিষয়ে প্রাক্তন মুখ্যসচিব ওয়াইপি সিঙের আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস বলেন, তৎকালীন সময়ে মন্ত্রিসভাকে তাঁর মক্কেল অবগত করেছিলেন, তার প্রমাণ হিসেবে ফাইলে প্রধান সচিব এ কে মনগোত্রা এবং মুখ্যসচিব শশী প্রকাশের স্বাক্ষর রয়েছে৷ উচ্চ আদালত গত ১৫ নভেম্বর এ-বিষয়টি যাচাই করার নির্দেশ দিয়েছিল৷ কিন্তু, ক্রাইম ব্রাঞ্চ কোনও পদক্ষেপ নেয়নি৷ অথচ, ক্রাইম ব্রাঞ্চ এখন ওই প্রাক্তন আধিকারিকদের স্বাক্ষর যাচাই করতে চাইছে৷ তাঁর দাবি, ওয়াই পি সিংকে অযথা জেল হেফাজতে রাখার জন্যই ক্রাইম ব্রাঞ্চ নানা ফন্দি-ফিকির করছে৷


তিনি বলেন, জামিনের বিরোধিতায় ক্রাইম ব্রাঞ্চের বক্তব্যের সাথে আদালত একমত হতে পারেনি৷ তবে, ঊর্ধতন কর্তৃপক্ষের স্বাক্ষর যাচাই করার জন্য সময় চেয়েছে৷ আদালত ক্রাইম ব্রাঞ্চের আবেদন মঞ্জুর করেছে৷ এদিকে পিপি রতন দত্ত জানিয়েছেন, পূর্ত ঘোটালায় ধৃত পূর্ত দফতরের প্রাক্তন প্রধান সচিব তথা প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিং ২৬ দিন ধরে জেল হেফাজতে রয়েছেন৷ আজ ত্রিপুরা হাইকোর্টে বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে তাঁর জামিনের আবেদনের শুনানি হয়েছে৷


তিনি বলেন, ক্যাবিনেট মেমো-তে তৎকালীন প্রধান সচিব এ কে মনগোত্রা এবং মুখ্যসচিব শশী প্রকাশের স্বাক্ষর রয়েছে৷ এখন তাঁদের জেরা করবে ক্রাইম ব্রাঞ্চ৷ তাঁর কথায়, আদালতে জানানো হয়েছে, ওই দুই অবসরপ্রাপ্ত আধিকারিকের ঠিকানা বের করেছে ক্রাইম ব্রাঞ্চ৷ তাঁদের নোটিশ পাঠানো হবে এবং ক্রাইম ব্রাঞ্চ ওয়াই পি সিঙের মুখোমুখি বসিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করবে৷ তাঁরা কেন স্বাক্ষর করেছিলেন সে বিষয়টি স্পষ্ট হওয়া জরুরি বলে মনে করা হচ্ছে৷ তাই, আরও সাতদিনের সময় দেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল৷ উচ্চ আদালত সেই আবেদন মঞ্জুর করেছে৷ সে অনুযায়ী পরবর্তী শুনানি ২০ মার্চ ধার্য হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top