News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর ত্রিপুরার একই পরিবারের পাঁচ সদস্য পরাবর্তিত হলেন সনাতন ধর্মে
Image

উত্তর ত্রিপুরার একই পরিবারের পাঁচ সদস্য পরাবর্তিত হলেন সনাতন ধর্মে

চোরাইবাড়ি (অসম), ১৩ মার্চ (হি.স.) : ইসলাম ধর্ম ত্যাগ করে পরাবর্তিত হয়ে সনাতন ধর্মে দীক্ষিত হয়েছেন সন্তান-সন্ততি, পত্নী ও স্বামী-সহ একই পরিবারের পাঁচ সদস্য৷ ঘটনা অসমের করিমগঞ্জ জেলা সীমান্ত ঘেঁষা উত্তর ত্রিপুরার চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের৷ শুক্রবার সনাতন ধর্মের নানা বিধি উপাচার, যাগযজ্ঞের মাধ্যমে তাঁদের শুচিশুদ্ধ করিয়ে হিন্দু ধর্মে দীক্ষিত করিয়েছেন ভারত সেবাশ্রমের সন্ন্যাসী ব্রহ্মচারী এবং বিশ্বহিন্দু পরিষদের কার্যকর্তারা৷


প্রসঙ্গত উল্লেখ্য, দশ বছর আগে এলাকার ইসলাম ধর্মাবলম্বী এক েেময়েকে বিয়ে করে শ্বশুর বাড়ির চাপে স্বধর্ম (হিন্দু) ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন এলাকারই বছর ৪৬-এর জনৈক মৃণালকান্তি চৌধুরী৷ ইসলাম ধর্ম গ্রহণ করে তাঁর নাম হয় ইকবাল হুসেন৷ আজ দশ বছরের মাথায় স্বধর্মের টানে বাড়িতে যাগযজ্ঞানুষ্ঠানের মধ্য দিয়ে দুই ছেলে ও এক মেয়ে, পত্নী-সহ স্বপরিবারে ফের হিন্দু ধর্মে ফিরে এসেছেন ইকবাল তথা মৃণালকান্তি৷


পরাবর্তিত মৃণাল জানান, বিয়ের পর থেকেই তাঁকে বাধ্য হয়ে শ্বশুর বাড়ির লোকদের চাপে এবং মানসিক নির্যাতনের শিকার হয়ে বলপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছিল৷ তখন তিনি একটি পাথর কোয়ারির মালিক ছিলেন৷ মোটামুটি ভালোই স্বচ্ছল ছিলেন৷ কিন্তু বিয়ের পর নানা কারণে তিনি নিঃস্ব হয়ে যান৷ তখন থেকে তিনি স্বধর্মে ফিরে আসতে বিভিন্ন সাধুসন্ত ও পণ্ডিতদের শরণাপন্ন হয়ে সাহায্য কামনা করতে থাকেন৷ এ ব্যাপারে তাঁকে সহায়তার হাত বাড়িয়ে দেয় বিশ্বহিন্দু পরিষদ৷ বিশ্বহিন্দু পরিষদের সহযোগিতায় এবং ভারত সেবাশ্রমের হাত ধরে আজ আবার তিনি স্বপরিবারে হিন্দুধর্মে ফিরে আসতে পেরেছেন৷


আজ থেকে তিনি ফের মৃণালকান্তি চৌধুরী নামে পরিচিতি লাভের পাশাপাশি তাঁর ইসলামধর্মী স্ত্রীর নাম বদল করে মৃণালিনী চৌধুরী রাখা হয়েছে৷ তাঁদের দুই ছেলে ও এক কন্যা সন্তানকেও বৈদিক ক্রিয়া ও যজ্ঞাদির মাধ্যমে হিন্দু ধর্মে দীক্ষিত করা হয়েছে৷ যজ্ঞাদির পর মৃণালকান্তি সনাতনি রীতি অনুযায়ী নিজের পত্নীর সিঁথিতে সিঁদূর ও হাতে শাঁখা পরিয়ে দেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top