News Flash

  • Home
  • Uncategorized
  • ৫০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স চালু এমাসেই
Image

৫০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স চালু এমাসেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ চলতি মাসেই শুরু হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবা৷ এই প্রথম সর্বসুবিধা যুক্ত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হচ্ছে রাজ্যে৷ জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা প্রকল্পের অধীন পিপিপি মডেলে ওই সুবিধা ত্রিপুরায় চালু হচ্ছে৷ এতে ত্রিপুরা সরকার, জাতীয় স্বাস্থ্য মিশন এবং বেসরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী সংস্থা একত্রিত হয়ে কাজ করবে৷ সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্যারা মেডিক ওই অ্যাম্বুলেন্সে থাকবে৷ সারা ত্রিপুরায় এমন মোট ৫০টি অ্যাম্বুলেন্স পরিষেবা দেবে৷


এ-বিষয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা অদিতি মজুমদার বলেন, বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবা এই প্রথম ত্রিপুরায় চালু হচ্ছে৷ এতে ৫০টি অ্যাম্বুলেন্স সারা ত্রিপুরায় পরিষেবা দেবে৷ তাছাড়া, বিভিন্ন সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলিও যুক্ত করা হবে৷ তিনি বলেন, জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবার অন্তর্গত পিপিপি মডেলে ওই সুবিধা প্রদান করা হবে৷ ইতিমধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ এখন শুধুই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষা৷


অদিতি মজুমদারের কথায়, ১০২ হেল্পলাইন চালু হবে ত্রিপুরায়৷ তার জন্য নির্দিষ্ট কল সেন্টার স্থাপন করা হয়েছে৷ সারা ত্রিপুরার যে কোনও প্রান্ত থেকে ১০২ নম্বরে ডায়াল করলেই অ্যাম্বুলেন্স রোগীর কাছে পৌঁছে যাবে৷ তাঁর কথায়, ওই অ্যাম্বুলেন্সগুলিতে সমস্ত ধরনের আধুনিক যন্ত্রপাতি থাকবে৷ তাছাড়া প্রত্যেক অ্যাম্বুলেন্সে একজন করে প্রশিক্ষণপ্রাপ্ত প্যারা মেডিক থাকবেন৷ তাতে রোগীর কোনও সমস্যা হলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে৷


ওই পরিষেবার সাথে যুক্ত বেসরকারি সংস্থার কর্মকর্তা সাহিল আজ বলেন, ত্রিপুরায় বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবা চালুর জন্য ইতিমধ্যে ৩৫টি অ্যাম্বুলেন্স এসে পড়েছে৷ বাকি ১৫টি অ্যাম্বুলেন্স রাস্তায় রয়েছে৷ শীঘ্রই এসে পড়বে৷ তিনি বলেন, সমস্ত অ্যাম্বুলেন্সে জিপিএস লাগানো থাকবে৷ এতে কোন অ্যাম্বুলেন্স কোথায় অবস্থান করছে তা সহজেই চিহ্ণিত করা যাবে৷ তাঁর দাবি, ১০ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ওই পরিষেবা ত্রিপুরায় চালু করা হবে৷ সম্পূর্ণ বিনামূল্যে রোগীরা ওই সুবিধা নিতে পারবেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top