News Flash

  • Home
  • Uncategorized
  • পুস্তক ব্যবসায়ীদের প্রতীকি ধর্মঘট ও গণবস্থান
Image

পুস্তক ব্যবসায়ীদের প্রতীকি ধর্মঘট ও গণবস্থান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷৷ নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তক বিদ্যালয়ের মাধ্যমে বিক্রির পরিবর্তে পুস্তক ব্যবসায়ীদের মাধ্যমে বিক্রয়ের দাবিতে অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন বুধবার রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে ২৪ ঘণ্টার পুস্তক ব্যবসা ধর্মঘট পালন করেছেন৷ এ উপলক্ষ্যে রাজধানী আগরতলা শহরে মিছিল ও গণ অবস্থান সংগঠিত করা হয়৷ রাজ্য সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত পাঠ্যবই বিদ্যালয় থেকে সরাসরি বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ তাতে পুস্তক ব্যবসায়ীদের মাথায় হাত৷

ব্যবসা গুটিয়ে ফেলার উপক্রম৷ পুস্তক ব্যবসায়ীরা মারাত্মক সঙ্কটের মুখোমুখি৷ উদ্ভূত পরিস্থিতিতে পুস্তক ব্যবসায়ীদের সংগঠন অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের দফায় দফায় দাবি জানিয়ে ব্যর্থ হয়েছে৷ তদুপরি, গণতান্ত্রিক উপায়ে রুটি রুজির তাগিদে পুস্তক ব্যবসায়ীরা আন্দোলনে শামিল হয়েছেন৷ রাজ্য সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পুস্তক ব্যবসায়ীদের বাঁচার তাগিদে বিদ্যালয়ের বদলে পুস্তক ব্যবসায়ীদের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক বিক্রয়ের ব্যবস্থা করতে জোরালো দাবি জানিয়েছে৷ সেই দাবিতেই বুধবার সারা রাজ্যে ২৪ ঘণ্টার ব্যবসা বন্ধ রেখে মিছিল ও গণ অবস্থানে শামিল হয়েছেন পুস্তক ব্যবসায়ীরা৷

মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনিতে গণ অবস্থানে শামিল হয়৷ গণ অবস্থানে শামিল হওয়া অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ গণ অবস্থান থেকে পুস্তক ব্যবসায়ীদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে৷ এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গৃহীত না হলে পুস্তক ব্যবসায়ীরা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top