News Flash

  • Home
  • Uncategorized
  • অযথা আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করা উচিৎ : প্রধানমন্ত্রী
Image

অযথা আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করা উচিৎ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.):  অযথা আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করা উচিৎ | করোনা নিয়ে ফের এবাভেই দেশবাসীকে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি পরপর দুটি ট্যুইট করে দেশের মানুষকে সতর্ক করেছেন। সেইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের এখন বিদেশ সফরে যেতে নিষেধ করেছেন মোদী।

এদিন টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘করোনা ভাইরাস পরিস্থিতির উপর সরকার নজর রাখছে। সকলের সুরক্ষার জন্য রাজ্যগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আতঙ্কের কোনও কারণ নেই। প্রয়োজনীয় সাবধানতা মেনে চলুন। কেন্দ্রের কোনও মন্ত্রী বিদেশ সফরে যাবেন না। দেশবাসীর কাছেও আর্জি জানাচ্ছি, যাতে তাঁরা দেশের বাইরে ভ্রমণ এড়িয়ে চলেন’’।

এর আগেও করোনা ভাইরাস মোকাবিলায় বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করমর্দনের বদলে হাত জোড় করে নমস্তে বলার পরামর্শ দিয়েছিলেন মোদী। পাশাপাশি এবারের হোলি অনুষ্ঠান বাতিল করেছিলেন।

উল্লেখ্য, ভারতের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩।  বৃহস্পতিবার  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে | কেরলে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top