News Flash

  • Home
  • Uncategorized
  • করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করল কেজরিওয়াল সরকার
Image

করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করল কেজরিওয়াল সরকার

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.) : হরিয়ানার পর এবার দিল্লি। করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করল দিল্লি সরকার। মারণ এই ব্যাধি রোধে ৩১ মার্চ পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ, সিনেমা হল বন্ধ থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

করোনা মোকাবিলায় বৃহস্পতিবার উচ্চপর্যায় বৈঠক করেন দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজাল এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ প্রশাসনের অন্যান্য শীর্ষ আধিকারিকেরা। বৈঠকের পর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। জনবহুল এলাকা যেমন সরকারি এবং বেসরকারি কার্যালয়, শপিংমলগুলিতে নিয়মিত ভাবে শোধন বা সেনিটাজেশন বাধ্যতামূলক করা হয়েছে। বুরারইতে নির্মীয়মাণ হাসপাতালটিকে কোয়ারেন্টাইন হিসেবে গড়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে।  

উল্লেখ করা যেতে পারে রাজধানীতে করোনায় নতুন করে ছয়জন আক্রান্ত হয়েছে। গোটা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৩।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top