News Flash

  • Home
  • Uncategorized
  • টুয়েপের কাজ নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় সন্দেহ প্রকাশ প্রাক্তন মন্ত্রীর
Image

টুয়েপের কাজ নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় সন্দেহ প্রকাশ প্রাক্তন মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ টুয়েপের কাজ সঠিকভাবে বছরে ২৫ দিন পাবে কিনা সন্দেহ প্রকাশ করেন প্রাক্তন মন্ত্রী মানিক দে৷ টুয়েপকে বন্ধ করে দেবে কিনা তা বলা যাচ্ছে না সন্দেহ করে টুয়েপের মতো প্রকল্পে যাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান তিনি৷


রাজধানী আগরতলা শহর তথা পুর নিগম এলাকার সার্বিক উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বলে জানান প্রাক্তন নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে শ্রীদে, শহর আগরতলার সার্বিক উন্নয়নের জন্য তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে যেসব প্রকল্প চালু হয়েছিল এবং প্রকল্পের কাজ শুরু হয়েছিল সেগুলির বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন৷
মানিক দে অভিযোগ করে বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর বেশীরভাগ নগরপঞ্চায়েত দখল করে নেয়৷ অনেক জায়গায় পদত্যাগ করতে বাধ্য করা হয়৷ আগরতলা শহরকে তারা স্মার্ট সিটি ঘোষণা করেছে৷ বামফ্রন্ট সরকার থাকাকালীন স্মার্ট সিটি নিয়ো তৎপরতা চলেছিল৷


মানিক দে বলে, প্রথমে আগরতলা শহরের পানীয় জলের সমস্যা সমাধাধে ২৫০ কোটি টাকার প্রকল্প শুরু হয়েছিল৷ তার ভিত্তিতে কিছু প্রকল্প চালু হয়েছিল৷ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে আড়ালিয়া, যোগেন্দ্রনগর, সাধুটিলা, দিনদলায় আশ্রম ইত্যাদি এলাকায় পানীয় জল সরবরাহ করা হচ্ছে৷ আরও তিনটি প্ল্যান্ট শেষ পর্য্যায়ে ছিল বামফ্রন্ট জমানায়৷ এগুলি হল, প্রগতি সুকল, বাধারঘাট, বর্ডার গোলচক্কর এলাকায়৷ দুটি ওভার হেড টেঙ্কের কাজ শেষ হয়েছে কিনা তা বলা যাচ্ছে না৷ উত্তরাঞ্চলে দুটি ওভার হ্যাড প্লেন্ট করা হয়েছে৷ এগুলি হল মালঞ্চ নিবাস ও বড়জলা৷ এই দুটি প্ল্যান্টের সাথে প্রচুর পরিবার যুক্ত৷ জল সরবরাহ করার জন্য পাইপ লাইনের কাজ শুরু হয়েছিল৷ এই ওভার হেড ট্যাঙ্কের জন্য ২২টি নতুন ডিপটিউবওয়েল করা হয়েছে৷ এই দুটি প্ল্যান্টের বর্তমান অবস্থা কি তা বলা যাচ্ছে না৷


মানিক দে, পুর নিগমের এলাকায় মাটির নিচে দিয়ে বিদ্যুৎ লাইন টানার কাজও শুরু হয়েছিল৷ সেই প্রকল্প কোথায় রয়েছে তার কোন কিছু তথ্য জানা যাচ্ছে না৷
চান্দিনামূড়ায় ময়লা সংগ্রহ করে সেচের ব্যবস্থা করা জন্য একটি প্রকল্প চালু করা হয়েছিল৷ তার কোন তথ্যও নেই৷ এদিকে, শহরে বর্ষার দিনগুলিতে বন্যার পরিস্থিতি থেকে মুক্তি দেওয়ার জন্য যে পাম্প রয়েছে সেগুলি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল বাম জমানাতে৷ সেই সাথে তিনটি নতুন পাম্পও স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছিল৷ দুটি বাম জমানাতেই কাজ শুরু হয়েছিল৷

বিবেকানন্দ ময়দানের কাছে যে পাম্প বসানোর কথা ছিল সেটির কি অবস্থা তা জানা যাচ্ছে বলে জানান মানিক দে৷
শহর এলাকায় আবাসনের বিষয়টি নিয়েও মানিক দে সওয়াল করেছেন৷ সকল গরীব অংশের মানুষ যাতে ঘর পায় তা মানবিক ভাবে দেখার আবেদন জানান প্রাক্তন মন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top