News Flash

  • Home
  • Uncategorized
  • ইরানে ভারতীয় পড়ুয়াদের সঙ্গে যোগা্যোগ করুক কেন্দ্র, নির্দেশ আদালতের
Image

ইরানে ভারতীয় পড়ুয়াদের সঙ্গে যোগা্যোগ করুক কেন্দ্র, নির্দেশ আদালতের

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.) : করোনাভাইরাসে বিধ্বস্ত ইরানে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য কেন্দ্রকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। এই বিষয়ে স্টেটাস রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রকে বলে জানিয়েছে আদালত। পাশাপাশি সেই সকল পড়ুয়াদের উদ্ধার করা নিয়ে কেন্দ্র কেমন পদক্ষেপ নেবে তা হলফনামা দিয়ে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, করোনায় নাজেহাল ইরানে আটকে পড়েছে একাধিক কাশ্মীরি পড়ুয়া। সেই সকল পড়ুয়াদের উদ্ধারের জন্য কেন্দ্র কেমন পদক্ষেপ নিয়েছে তা জানতে ওই পড়ুয়াদের পারিবারের সদস্যরা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। এর প্রেক্ষিতে বিচারপতি আইএস মেহেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, বিদেশমন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রক, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে ৩ মার্চ জবাব চেয়ে নোটিশ জারি করেছিল। পিটিশনে জানানো হয়েছে ইরানে ফেঁসে থাকা ভারতীয় পড়ুয়াদের দ্রুত উদ্ধার করতে হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top