News Flash

  • Home
  • Uncategorized
  • দুসৃকতিদের আক্রমণের শিকার বাম বিধায়ক ও যুব নেতা, উত্তপ্ত রাজনগর
Image

দুসৃকতিদের আক্রমণের শিকার বাম বিধায়ক ও যুব নেতা, উত্তপ্ত রাজনগর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ বিলোনিয়া রাজনগর ব্লক অধীন রাঙ্গামুড়াতে দুসৃকতিকারীদের হাতে আবারো আক্রান্ত বিধায়ক সুধন দাস সহ বাম যুব সংগঠনের অঞ্চল নেতা যুধিষ্টির দাস৷ সিপিআইএম বিলোনিয়া মহকুমার কমিটি ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি করে৷


রাঙামুড়ার দক্ষিণ পশ্চিম মুসলিম পাড়া এলাকার এক বাম কর্মী প্রয়াত হওয়ার খবর পেয়ে মঙ্গলবার সকাল নয়টা নাগাদ রাজনগর বিধানসভার বিধায়ক সুধন দাস পরিবার পরিজনদের সাথে দেখা করার জন্য যান৷ দীর্ঘক্ষণ আলোচনার পর পরিবার পরিজনদের সমবেদনা জানিয়ে আসার সময় একদল বিজেপি দুসৃকতিকারিরা গাড়ি থামিয়ে রাঙ্গামুড়া বাজারে আক্রমণ করার চেষ্টা করে৷


অবশেষে রাঙামুড়াতে ফাঁড়িতে আশ্রয় নিলে সুধন দাসের সাথে থাকা বাম যুব নেতা জুধিস্টির দাস কে লাঠি ,রড দিয়ে খুব মার ধর করে পুলিশের সামনে৷ পুলিশের ওসির সামনে এই আক্রমনের ঘটনা ঘটলে ও নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ৷ সামবিলোনিয়া হাসপাতালে৷ রাঙামুড়া পুলিশ ফাঁড়ির সামনে ১৪-১৫ জন দুসৃকতিকারীরা এই আক্রমনের ঘটনাযর তীব্র নিন্দা জানায় সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটি৷ বিধায়ক সুধন দাস দুসৃকতিকারীদের বিরুদ্ধে মামলা করে রাঙামুড়া পুলিশ ফাঁড়িতে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top