News Flash

  • Home
  • Uncategorized
  • বছরের প্রতিটি দিনই নারীর সমতার বিষয়ে সমাজকে অনুভব করাতে হবে : মুখ্যমন্ত্রী
Image

বছরের প্রতিটি দিনই নারীর সমতার বিষয়ে সমাজকে অনুভব করাতে হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ নারীর সমানাধিকারের জন্য সারা পৃথিবীতে এবং আমাদের দেশেও বিভিন্ন আন্দোলন হয়েছে৷ তাতে অনেকটা সাফল্যও এসেছে৷ তবে মহিলাদের সমানাধিকার প্রতিষ্ঠার জন্য তাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে হবে৷ তাদের স্বরোজগারি করতে হবে৷ আজ আন্তর্জাতিক নারী দিবসে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত আলোচনা সভার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ এবার আন্তর্জাতিক নারী দিবসের আলোচনার মূল ভাবনা ছিল ’আই এম জেনারেশন ইকুয়ালিটি, রিয়েলাইজিং ওমেনস রাইট’৷


অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বছরের প্রতিটি দিনই যদি আমরা নারীর সমতার বিষয়ে সমাজকে অনুভব করাতে পারি তবেই তাদের সমতা আসবে৷ এই সমতা একদিনে আসবেনা৷ মুখ্যমন্ত্রী বলেন, সমাজে এখনো পণ প্রথা লুকিয়ে আছে৷ তবে তা অন্য রূপে৷ দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই মেয়ের বিয়েতে না চাইতেও দামী দামী জিনিসপত্র দেওয়া হচ্ছে৷ এই প্রবণতা বন্ধ করতে হবে৷ তিনি বলেন, নারীকে স্বাবলম্বী করতে, স্বনির্ভর করতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে৷ সমাজকল্যাণ, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তর এসব প্রকল্প রূপায়ণ করছে৷ এসব প্রকল্প বিষয়ে আরও সচেতনতা প্রয়োজন৷ এজন্য মহিলা ভলান্টিয়ার, আশাকর্মী, অঙ্গনওয়াড়িকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছে৷ এসব কিছুর পরও সমানাধিকারের জন্য মহিলাদের আর্থিক সমতাই মুখ্য বিষয়৷ তিনি বলেন, আমাদের রাজ্য ছোট হলেও এখানে প্রায় ২৪ হাজার স্বসহায়ক দল রয়েছে৷

এরমধ্যে বেশীরভাগই মহিলা দ্বারা পরিচালিত৷ তিনি বলেন, তাদের স্বয়ংসম্পর্ণ করার জন্য আন্তরিক উদ্যোগ নিতে হবে৷মুখ্যমন্ত্রী বলেন, নতুন কিছু শুরু করার আগে বেশী ভাবলে হবেনা৷ কাজ শুরু করতে হবে৷ সামনে বাঁধা এলে তা মোকাবিলা করতে হবে৷ মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে মহারাণী তুলসীবতী, কা’নপ্রভা দেবী, সরোজিনী নাইডু প্রভ’তি ব্যক্তিত্বের কথা তুলে ধরেন৷ তিনি বলেন, সমাজের সবক্ষেত্রে মহিলাদের এগিয়ে আসতে হবে৷ মানসিকভাবে প্রস্তুত হতে হবে যে আমি এই কাজটি করতে পারবই৷ আপনারা যে দায়িত্ব পেয়েছেন তা সঠিকভাবে পালন করতে হবে৷ আমরা চাই আমাদের রাজ্যেও সরোজিনী নাইডু, ঝাঁসির রাণী, মতঙ্গিনী হাজরার মতো ব্যক্তিত্ব তৈরী হোক৷


অনুষ্ঠানের সভাপতি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা বলেন, সারা রাজ্যেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হচ্ছে৷ মহিলাদের অধিকার রক্ষায় তাদের আরও এগিয়ে নিয়ে যেতে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর কাজ করছে৷ এ বিষয়ে তিনি নারী কল্যাণে বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এবং বিভিন্ন প্রকল্প রূপায়ণে সবার সহযোগিতা কামনা করেন৷ আলোচনায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব বলেন, বর্তমান সরকার মহিলাদের কল্যাণে, তাদের যোগ্য সম্মান দেওয়ার জন্য কাজ করছে৷


ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী বলেন, নারী পুরুষ উভয়ে মিলেই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে৷ সমাজের প্রতিটি কাজে অংশ নিতে হবে৷ আলোচনায় অংশ নিয়ে ত্রিপুরা শিশু সুুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ বলেন, রাজ্যে যেন কেউ নারীদের উপর নির্যাতন না করে তা প্রতি’া করতে হবে৷ এবছর নারী দিবসের মূল ভাবনার উপর আলোচনা করেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিন ড. চন্দ্রিকা বসুু মজমদার৷


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী পাপিয়া দত্ত৷ সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব দীপা ডি নায়ার৷ মে’ ছিলেন আয়োজক দপ্তরের অধিকর্তা গু’া সনোবার৷ মে’ রাজ্যভিত্তিক ক্যুইজ ও শ্লোগান প্রতিযোগিতায় বিজয়িদের পুরস্ক’ত করা হয়৷ মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ তাদের হাতে পুরস্কার তুলে দেন৷ অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করে শচীন দেববর্মণ সঙ্গীত মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top