News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মহীন কম্পিউটার শিক্ষকরা আশার আলো দেখছেন
Image

কর্মহীন কম্পিউটার শিক্ষকরা আশার আলো দেখছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ আশার আলো দেখছেন কম্পিউটার শিক্ষকরা৷ কারণ, আগামী শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরার ৩১১টি বিদ্যালয়ে রাজ্য সরকার কম্পিউটার শিক্ষা ব্যবস্থা চালু করবে৷ ফলে, কম্পিউটার শিক্ষকরা ওই বিদ্যালয়গুলিতে চাকরি পাবেন বলে আশা করছেন৷


শনিবার তাঁরা উচ্চ শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছেন৷ শিক্ষা অধিকর্তাও তাঁদের ওই চাকরিতে নিয়োগের জন্য চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন৷
এ-বিষয়ে অল ত্রিপুরা সুকল কম্পিউটার শিক্ষক সংঘের সভাপতি প্রণব দেবনাথ বলেন, ২০০৮ সাল থেকে বিভিন্ন সময়ে সর্বশিক্ষা প্রকল্পের অধীন ত্রিপুরায় সুকলগুলিতে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়েছিল৷ ৫ বছরের জন্য চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষিক নিয়োগ করা হয়েছিল৷ তাঁর কথায়, চুক্তিভিত্তিক নিযুক্ত ৮০০ শিক্ষকদের মধ্যে এখন প্রায় ৫০০ শিক্ষক কর্মহীন হয়ে পড়েছেন৷ তাঁদের স্থায়ী সমাধানের জন্য আজ দফতরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷


প্রণববাবুর বক্তব্য, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরা সরকার ৩১১টি বিদ্যালয়ে পুনরায় কম্পিউটার শিক্ষা চালু করবে৷ ফলে ৩১১ জন কম্পিউটার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেবে ত্রিপুরা সরকার৷ তাই, উচ্চশিক্ষা অধিকর্তার কাছে কর্মহীন হয়ে পড়া কম্পিউটার শিক্ষকদের ওই পদে অগ্রাধিকার দেওয়ার আবেদন জানানো হয়েছে৷ তিনি বলেন, অনেকেই এই সময়ের মধ্যে বয়সোত্তীর্ণ হয়ে পড়েছেন৷ কিন্তু দীর্ঘ অভিজ্ঞতাকে বিবেচনার মধ্যে রেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে৷


প্রণব দেবনাথ বলেন, শিক্ষা অধিকর্তার আশ্বাসে আমরা এখন আশার আলো দেখতে পারছি৷ তিনি ওই ৩১১টি কম্পিউটার শিক্ষক পদে আমাদের বিবেচনা করার জন্য উর্দতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলে আশ্বাস দিয়েছেন৷ ফলে, দীর্ঘদিন পর প্রত্যাশা পূরণ হতে চলেছে বলে মনে হচ্ছে, দাবি করেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top