News Flash

  • Home
  • Uncategorized
  • জেনেরিক ওষুধ ব্যবহারে ১ বছরে ২২০০ কোটি টাকা সাধারণ মানুষের সাশ্রয় হয়েছে : সাংসদ প্রতিমা
Image

জেনেরিক ওষুধ ব্যবহারে ১ বছরে ২২০০ কোটি টাকা সাধারণ মানুষের সাশ্রয় হয়েছে : সাংসদ প্রতিমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ জেনেরিক ওষুধ ব্যবহারে গত এক বছরে দেশের সাধারণ মানুষের ২২০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে৷ আগামী এক বছরে চার হাজার কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ পূর্ব ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক শনিবার এই তথ্য দিয়েছেন৷ আজ ভারতীয় জনৌষধি পরিযোজনা-য় উপকৃতদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন৷ ওই অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ প্রতিমা ভৌমিক জনৌষধি পরিযোজনার বিভিন্ন উপকারিতা তুলে ধরেন৷


সাংসদ প্রতিমা ভৌমিকের কথায়, চিকিৎসায় খরচ কমানোর ক্ষেত্রে জেনেরিক ওষুধের কোনও বিকল্প নেই৷ অথচ মানুষের মনে ভ্রম ছড়িয়ে রয়েছে, জেনেরিক ওষুধে রোগের উপশম হবে না৷ তিনি বলেন, সুন্দর মোড়কে ওষুধের মতোই কার্যকরী জেনেরিক ওষুধ৷ তা মানুষকে বুঝাতে হবে৷ জেনেরিক ওষুধ নিয়ে সচেতনতা বাড়াতে হবে৷ সাথে তিনি যোগ করেন, চিকিৎসকদেরও জেনেরিক ওষুধের পরামর্শ দিতে উৎসাহিত করতে হবে৷


তিনি বলেন, সারা দেশের ৭০০টি জেলায় ৬২৫০টি জনৌষধি বিক্রয় কেন্দ্র রয়েছে৷ ত্রিপুরায় ২৫টি জনৌষধি বিক্রয় কেন্দ্রের মধ্যে ৯টি সচল৷ তাঁর দাবি, ২০১৮-১৯ অর্থ বছরে সারা দেশে ৩২৭ কোটি ৬৫ লক্ষ টাকার জেনেরিক ওষুধ বিক্রি হয়েছে৷ সেই জায়গায় অন্য ওষুধে আড়াই হাজার কোটি টাকা খরচ হত৷ এতে স্পষ্ট, এক বছরে সাধারণ মানুষের ২২০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে৷ আগামী এক বছরে ৪০০০ কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, বলেন তিনি৷


সাংসদ প্রতিমা ভৌমিক আরও বলেন, জেনেরিক ওষুধের বিক্রি বাড়লে রোগীর পরিবারের আর্থিক দিক উপকৃত হওয়ার সাথে পাল্লা দিয়ে কর্মসংস্থানও বাড়বে৷ তাঁর কথায়, জেনেরিক ওষুধের দোকানে মাত্র ১ টাকায় স্যানিটারি নেপকিন বিক্রি করা হচ্ছে৷ মহিলারা তাতে দারুণভাবে উপকৃত হচ্ছেন৷ তাঁর দাবি, বর্তমানে ৮০০ ধরনের ওষুধ এবং ১৫০ ধরনের সার্জিক্যাল সামগ্রী জেনেরিক ওষুধের দোকানে উপলব্ধ রয়েছে৷ আগামীদিনে ১২০০ ধরনের ওষুধ এবং ২৫০ ধরনের সার্জিক্যাল সামগ্রী জেনেরিক ওষুধের দোকানেই বিক্রির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷


তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেনেরিক ওষুধ ব্যবহারে গ্রামের মানুষকে উৎসাহিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন৷ কারণ, এতে রোগী ও ব্যবসায়ী উভয়েরই উপকার হবে৷ তিনি বলেন, ত্রিপুরায় জনৌষধি কেন্দ্রের মাধ্যমে ওষুধ বিক্রি করে ১ বছরে মার্কফেড ২৫ লক্ষ টাকা লাভ করেছে৷ তাঁর দাবি, আবেদন করলেই জনৌষধি কেন্দ্র খোলার জন্য কেন্দ্রীয় সরকার সহায়তা করছে৷ এদিকে, গুয়াহাটিতে ওষুধের গুদামে পর্যাপ্ত ওষুধ মজুত নেই৷ সাংসদ প্রতিমা ভৌমিক বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর দৃষ্টিতে নেবেন এবং সমস্যার প্রতিকার চাইবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top