News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর বিচারধারা ভারতীয় অর্থনীতিকে ধ্বংস করেছে : রাহুল গান্ধী
Image

মোদীর বিচারধারা ভারতীয় অর্থনীতিকে ধ্বংস করেছে : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): ইয়েস ব্যাঙ্ক গ্রাহকদের জন্য দুঃসংবাদ! আগামী এক মাস, ৩ এপ্রিল পর্যন্ত ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না গ্রাহকরা, ইয়েস ব্যাঙ্ক থেকে টাকা তোলার ব্যাপারে কড়াকড়ি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)| আরবিআই-এর নিষেধাজ্ঞার পরই নিষ্ক্রিয় হয়ে গিয়েছে ব্যাঙ্কের অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা| এই নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী| শুক্রবার টুইট করে রাহুল লিখেছেন, ‘এবার ইয়েস ব্যাঙ্ক| মোদী এবং তাঁর বিচারধারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে|’

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরমও| চিদম্বরম বলেছেন, ‘আর্থিক প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রিত করার ক্ষেত্রে কেন্দ্র সম্পূর্ণ ব্যর্থ| আমি ভাবছি এটাই কী শেষ, নাকি ভবিষ্যতে আরও কিছু দেখতে হবে? সরকার এখনও নীরব| ইয়েস ব্যাঙ্কের আমানতকারীরা কী করবেন সেটাই এখন দেখার, আমি মনে করি পিএমসি ব্যাঙ্কের আমানতকারীদের মতোই তাঁরাও উদ্বিগ্ন| দেখা যাক কী হয়|’ যদিও, ইয়েস ব্যাঙ্কের আমানতকারীদের আশ্বস্ত করে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণস্বামী সুব্রহ্মণ্যম জানিয়েছেন, ইয়েস ব্যাঙ্কের সমস্ত আমানতকারীদের আমি আশ্বস্ত করতে চাই, তাঁদের সঞ্চয় নিরাপদে থাকবে এবং আতঙ্কিত হওয়ার দরকার নেই| আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top