News Flash

  • Home
  • Uncategorized
  • গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
Image

গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৪ মার্চ ৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায় লক্ষ্মীছড়া এলাকায় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত শ্রমিকের নাম অংকীয় মগ৷ বাড়ি ওই এলাকাতেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷


শান্তিরবাজারের লক্ষ্মীছলা মুন্সি মগপাড়ার বাসিন্দা অংকীয় মগ দিনমজুরি করেই জীবিকা নির্বাহ করত৷ তার বাড়ির পাশেই এক বাড়িতে গাছের ডাল কাটার কাজে গিয়েছিল শ্রমিক অংকীয় মগ৷ গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে যায়৷ তাকে স্থানীয় জনগণ উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যান৷


কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ আশ্চর্যের বিষয় হলো এটি একটি অস্বাভাবিক মৃত্যুজনিত ঘটনা সত্ত্বেও কর্তব্যরত চিকিৎসক কোন রকমের ময়না তদন্ত না করেই মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেন৷ এমনকি, বিষয়টি পুলিশকেও জানানো হয়নি৷ শোকাহত পরিবারের লোকজনরা মৃতদেহ সৎকার করতে নিয়ে গেলে পুলিশ খবর পায়৷ ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ মৃতদেহটি সেখান থকে তুলে নিয়ে আসে ময়না তদন্ত করানোর জন্য৷

বর্তমানে মৃতদেহটি হাসপাতালের মর্গে রয়েছে৷ ময়না তদন্ত না করে মৃতদেহ পুলিশকে না জানিয়েই পরিবারের লোকজনদের হাতে তুলে দেবার ঘটনাকে কেন্দ্র করে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ সংশ্লিষ্ট চিকিৎসকের দায়িত্ব কর্তব্যজ্ঞান নিয়ে নানা প্রশ্ণ উঠেছে৷ দায়িত্ব এড়ানোর লক্ষ্যেই চিকিৎসক এ ধরনের কার্যকলাপ সংগঠিত করেছেন বলেও অভিযোগ উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top