News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষমতার জন্য স্বদলীয় নেতাকে খুন, সিপিএমের মুখে কালো দিন মানায় না, দাবি বিজেপির
Image

ক্ষমতার জন্য স্বদলীয় নেতাকে খুন, সিপিএমের মুখে কালো দিন মানায় না, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ ক্ষমতার জন্য নিজের দলের নেতাকে খুন করেছে৷ তাঁদের মুখে কালো দিবস মানায় না৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এইভাবেই সিপিএম-কে বিঁধল বিজেপি৷ দলের মুখপাত্রের সাফ কথা, সাংগঠনিক শক্তির বলে নির্বাচনে জয়ী হয়েছি দাবি করিনা৷ মানুষ ঢেলে ভোটে দিয়েছেন, তাই ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় এসেছে৷


মঙ্গলবার সিপিএম ত্রিপুরায় ২০১৮ সালের তেসরা মার্চকে কালো দিন বলে কটাক্ষ করেছিল৷ বিজেপি-র বিরুদ্ধে খুন, সন্ত্রাসের অভিযোগ এনেছিল৷ আজ তারই জবাবে বাম জমানায় ভয়াবহ দিনগুলির কথা মনে করাল শাসক দল৷ বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যী বলেন, ২০১৮ বিধানসভা নির্বাচনে সুষ্ঠ ভোট সিপিএমের সহ্য হচ্ছে না৷ কারণ, তাঁরা সিসিটিভি এবং ওয়েব কাস্টিং চাইছিল না৷


এদিন নবেন্দু সিপিএম-কে নিশানা করে বলেন, বাম জমানায় নির্বাচনোত্তর সন্ত্রাস মানুষ ভুলে যায়নি৷ নির্বিচারে খুন, লুঠপাঠ, মানুষের বাড়িতে অগ্ণি সংযোগ সেই স্মৃতি আজো ত্রিপুরাবাসীকে শিউরে তোলে৷ কিন্তু, এই প্রথম বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর একটিও রাজনৈতিক খুনের ঘটনা ঘটেনি, দাবি করেন তিনি৷ তাঁর কথায়, বিরোধীদের আক্রমণে শাসক দলের কর্মীরা এখন আক্রান্ত হচ্ছে৷ দীর্ঘদিন হাসপাতালে থেকে চিকিৎসা করছে৷ তাঁর সাফ কথা, দুর্নীতি নিমজ্জিত কোন বাম নেতা-কর্মী আত্মহত্যা করলে কিংবা লেনদেন নিয়ে কেউ খুন হলে তার দায় নেবে না বিজেপি৷


নবেন্দু সিপিএম-কে নিশানা করে বলেন, ক্ষমতার জন্য নিজের দলের নেতাকে খুন করেছে৷ তাদের মুখে কালো দিন মানায় না৷ বাম জমানায় দমবন্ধকর পরিস্থিতি ছিল৷ তা ভুলে গেলে চলবে না৷ তাঁর সাফ কথা, সাংগঠনিক শক্তিতে নির্বাচনে জয়ী হয়েছি এমন দাবি করিনা৷ মানুষ ঢেলে ভোট দিয়েছে তাই বিজেপি ক্ষমতায় এসেছে৷ নবেন্দু বলেন, ত্রিপুরার অর্থনীতির হাল বামেরাই ধবংস করে গেছে৷ তাদের পাপের বোঝা এখন আমাদের বইতে হচ্ছে৷ তবুও তারা অর্থনীতি নিয়ে কিভাবে সওয়াল করে তা ভীষণ আশ্চার্য্যজনক বলে মন্তব্য করেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top