নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ লেখাপড়ার পাশাপাশি সমাজ গঠনে কার্যকরি ভূমিকা নেবার জন্যে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ আজ চড়িলাম ব্লকের লিলাদেব ম’তি কমিউনিটি হলে শিক্ষাদপ্তর ও চড়িলাম ব্লকের যৌথ উদ্যোগে এবং ও এন জি সি’র ত্রিপুরা এ্যাসেটের আর্থিক সহায়তায় সিপাহীজলা জেলার ৩৩টি বিদ্যালয়ের জয়েন্ট বে’ প্রদান অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে৷ আজকের যারা ছাত্র তারা আগামী দিনের ভবিষ্যত৷
সমাজ গঠনে তাদেরও একটা বড় ভূমিকা রয়ে গেছে৷ তিনি বলেন, ছাত্রছাত্রীরা যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে৷ আধুনিক শিক্ষাব্যবস্থার বিভিন্ন সুুবিধা কাজে লাগিয়ে ছাত্রছাত্রীরা ত্রিপুরার মুখ উজ্জল করবে বলে তিনি আশাপ্রকাশ করেন৷ প্রধান অতিথির ভাষণে ও এন জি সি’র ত্রিপুরা এ্যাসেটের অ্যাসিসটেন্ট ম্যানেজার তরুণ মল্লিক বলেন, ও এন জি সি ত্রিপুরার অগ্রগতিতে নানাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে৷ ভবিষ্যতেও তাদের এই সহায়তা অব্যাহত থাকবে৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক চন্দ্রকুমার জমাতিয়া এবং ও এন জি সি’র ত্রিপুরা এ্যাসেটের এ্যাসেট ম্যানেজার ড. ইউ কে পাণ্ডে৷
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত৷ অনুষ্ঠানে ৩৩টি বিদ্যালয়ের প্রতিনিধিগণের হাতে আনুষ্ঠানিকভাবে বে’ তুলে দেওয়া হয়৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চড়িলাম বি এ সি’র চেয়ারম্যান রাজীব দেববর্মা, বিশালগড়ের মহকুমা শাসক জয়ন্ত ভ-াচার্য্য, চড়িলামের বি ডি ও জয়দ্বীপ চক্রবর্তী প্রমুখ৷


















