News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে জীবন যুদ্ধে হারলেন কৃষ্ণধন দাস
Image

অবশেষে জীবন যুদ্ধে হারলেন কৃষ্ণধন দাস

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১ মার্চ ৷৷ অবশেষে জীবন যুদ্ধে হার মানলেন বিশালগড় থানাধীন মুড়াবাড়ি গ্রামের কৃষ্ণধন দাস৷ তিনদিন ধরে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার গভীর রাতে তিনি শেশ নিশ্বাস ত্যাগ করেন৷


গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে কৃষ্ণধন দাস পারিবারিক ঝামেলার কারণেই নিজ বাড়িতে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল৷ প্রথমে দমকল কর্মীরা তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসকরা জানান তার শরীরের প্রায় ৯০ শতাংশই ঝলসে গেছে৷ প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করা হয় আগরতলার জিবি হাসপাতালে৷ তিনদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়৷


ওনার চার কন্যা সন্তান ও এক পুত্র সন্তান সহ স্ত্রী রয়েছে৷ তার মধ্যে চার কন্যা সন্তানেরই বিয়ে হয়ে গিয়েছিল৷ বাড়িতে শুধু কৃষ্ণধন দাস ও তার স্ত্রী-ছেলে থাকতেন৷ জানা গেছে ২৬ ফেব্রুয়ারি দুপুরেও তার স্ত্রীর কথা কাটাকাটি হয়েছিল৷ তারপর তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে যান৷ এরপরই তিনি গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়৷ রবিবার তার দেহ জিবি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top